বড় সুখবর! পুজোয় ভিড় সামলাতে উদ্যোগী রেল, পুজোর সময় সারারাত চলবে বাড়তি ট্রেন, কোন শাখায় কখন ট্রেন চলবে, জেনে নিন সময়সূচী

গত দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারণে দুর্গাপুজোর মেজাজে খানিকটা ভাটা পড়েছিল। তবে এবার এই বছর সেই একই উন্মাদনায় মেতেছে বঙ্গবাসী। পুজোর সময় মানুষের ঢল নামবে রাস্তায়। রাত জেগে ঠাকুর দেখার ধূম দেখা যাবে সকলের মধ্যে। মানুষের যাতে কোনও রকমের অসুবিধা না হয়, সেই জন্য উদ্যোগ নিল রেল। পুজোর সময় সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত বাড়তি ট্রেন চালানো হবে বলে জানানো হল রেল কর্তৃপক্ষের তরফে।

শিয়ালদহ-দমদম-নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, রানাঘাট-বনগাঁ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় বাড়তি ট্রেন চলবে বলে জানা গিয়েছে। রাতে কখন, কোন শাখায় ট্রেন পাওয়া যাবে, দেখে নিন-

  • শিয়ালদহ থেকে রানাঘাট – শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে
  • রানাঘাট থেকে শিয়ালদহ – ট্রেন ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে
  • শিয়ালদহ থেকে নৈহাটি – শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট, ২.৩০ মিনিটে
  • নৈহাটি থেকে শিয়ালদহ – ট্রেন ছাড়বে রাত ১২.২৫, ২.৫৫ মিনিটে
  • শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল – রাত ১২.৪০ মিনিটে
  • শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল – রাত ১১.৩০মিনিটে
  • বনগাঁ থেকে শিয়ালদহ – রাত ১১.৫৫ মিনিটে
  • ডানকুনি থেকে শিয়ালদহ – রাত ১২.২৫ মিনিটে
  • রানাঘাট থেকে বনগাঁ ও বনগাঁ থেকে রানাঘাট – রাত ৯.৫৬ মিনিট, ১০টা
  • শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে
  • বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায়
  • বজবজের জন‌্য ছাড়বে রাত ১১.৩০টায়
  • শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, ও ২.২০ মিনিটে

আবার, হাওড়া থেকেও নানা ডিভিশনে চলবে বাড়তি ট্রেন, সেগুলি হল-

  • ব‌্যান্ডেল লোকাল ছাড়বে রাত ১২.৪৫ ও রাত ১টা
  • বর্ধমান মেন লাইনে ১.৫১ মিনিটে
  • ব‌্যান্ডেল থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১১টা ও সাড়ে ১১টায়
  • বর্ধমান থেকে রাত সাড়ে ১১টায় ছাড়বে হাওড়াগামী ট্রেন
  • হাওড়া থেকে ছাড়বে কর্ডের ট্রেন রাত ১.১৫ মিনিটে
  • বধর্মান থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়
  • শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২.২৫ মিনিটে
  • তারকেশ্বর থেকে রাত ১১টার সময় হাওড়াগামী ট্রেন ছাড়বে

RELATED Articles