এতদিন মিলত না শেষ দেখা, এবার করোনায় মৃত্যু হলে দেহ দেখতে পাবেন বাড়ির লোক, সিদ্ধান্ত রাজ্যের

এবার থেকে করোনায় মৃত্যু হলে মৃতের দেহ দেখতে পাবেন পরিজনরা। সরকারের পক্ষ থেকে দাহ করার আগে দূর থেকে দেখতে দেওয়া হবে তাঁদের। এই ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দাহ করার আগে দূর থেকে পরিবারের লোকদের শেষ দেখা দেখতে দেওয়া হবে। সমস্ত সরকারি হাসপাতালে এই নিয়ম প্রযোজ্য হবে সেই সঙ্গে সকল বেসরকারি হাসপাতালেও একই নিয়ম প্রযোজ্য হবে।

কীভাবে সম্পন্ন হবে এই প্রক্রিয়া?

দেহের উপর অংশ, মাথা থেকে বুক অবধি ট্রান্সপারেন্ট শিল্ড দিয়ে ঢাকা থাকবে। যাতে বাড়ির মানুষ ওই ব্যক্তিকে দেখতে পায়।

এতদিন করোনায় মৃত্যুর ক্ষেত্রে বাড়ির লোকের দেখার অনুমতি ছিল না। নির্দিষ্ট বিধি মেনে প্রশাসনের তরফেই মৃতদেহের সৎকারের ব্যবস্থা করা হত।

এবার অন্তত করোনায় মৃত্যু হলে নিজের কাছের মানুষকে শেষ দেখা দেখতে পারবেন বাড়ির লোক।

একইসঙ্গে এদিন রাজ্য সরকার জানিয়েছে, সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে কোভিডে মৃত্যুর হার বেশি। রাজ্য সরকারের অডিট টিম তাই বেসরকারি হাসপাতালে পরিকাঠামো পরিদর্শনে যাবেন।

RELATED Articles

Leave a Comment