নিজের মেয়েকেই ধ’র্ষ’ণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে জানা গিয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। একদিকে যখন মা দুর্গার আরাধনায় মেতেছে গোটা বাংলা, ঠিক সেই সময়ই এমন এক জঘন্য ঘটনার খবর এল বাংলা থেকেই।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ২ ব্লকের কালেখাঁতলা ১ পঞ্চায়েতের ফলেয়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুনীল হেমব্রেম। এই পরিবারটি আদিবাসী সম্প্রদায়ভুক্ত বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে সুনীল ছেড়ে চলে গিয়েছে তার স্ত্রী। ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে তার। সুনীলের কাছেই থাকত মেয়ে। সেই সুযোগেই মেয়ের উপর এমন জঘন্য নির্মম নির্যাতন চালাত সুনীল।
কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি নজরে পড়ে প্রতিবেশীদের। তাদেরই একজন পূর্বস্থলী থানায় সুনীল হেমব্রেমের বিরুদ্ধে মেয়েকে ধ’র্ষ’ণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুনীলকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সুনীলের কঠোর শাস্তির দাবী তুলেছেন স্থানীয়রা।





