‘সিবিআই তদন্ত হলেও আমার মেয়েটা তো আর ফিরবে না…’, আর্তনাদ আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের মা-বাবার

Father of Death Lady Doctor of R G Kar Opened Up: আর জি কর কাণ্ড নিয়ে গোটা বাংলার এই মুহূর্তে তুমুল শোরগোল। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে বাংলা। তরুণীর জন্য প্রতিবাদে পথে নামছেন মহিলারা। আর ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের উপর। তবে সেই বিষয়ে বিশেষ খুশি হতে পারছেন না মৃতা নির্যাতিতার মা-বাবা (Father of Death Lady Doctor of R G Kar Opened Up)

আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল, মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ নিয়ে সারাদিন কোনও প্রতিক্রিয়া না জানালেও সন্ধ্যের দিকে নীরবতা ভাঙলেন নির্যাতিতার মা-বাবা (Father of Death Lady Doctor of R G Kar Opened Up)

তরুণী চিকিৎসকের বাবা সিবিআই তদন্ত প্রসঙ্গে বলেন, “এতে খুশি হওয়ার মত কিছু দেখতে পাচ্ছি না। এমন কিছু তো হয়নি যে কাল আমার মেয়ে ফিরে আসবে, যেমন ডিউটিতে গিয়ে ফিরে আসে”। এরপরই তিনি আরও বলেন, “আমরা শুধুমাত্র ন্যায় বিচার চাইছি। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। আইনের উপর তো আমাদের আস্থা রাখতেই হবে, না হলে বাঁচব কী করে” (Father of Death Lady Doctor of R G Kar Opened Up)?

এদিন মৃতার বাড়ি গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, “প্রথমদিন থেকে পরিবারের পাশে ছিলাম। সন্তানহারা বাবা-মায়ের মনের অবস্থা কী হতে পারে তা আমরা সবাই বুঝতে পারছি। পরিবার-সহ সকলেই এর বিচার চাইছেন”।

এদিন তরুণী চিকিৎসকের বাড়ি গিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। কমিশনের সদস্যা শুভদ্রা মুখোপাধ্যায় বলেন, “আমরা পরিবারের আশ্বস্ত করে জানিয়েছি, পাশে আছি। পরিবার বলেছে অভিযুক্ত যেন শাস্তি পায়। আমাদের চেয়ারপার্সন পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা বিষয়টিতে নজর রাখছি, প্রতি মুহূর্তে রিপোর্ট পাঠাচ্ছি”।

বলে রাখি, গত সোমবার মৃতা তরুণী চিকিৎসকের বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতার মা-বাবার সঙ্গে কথা বলেছিলেন তিনি। এরপর জানিয়েছিলেন, আগামী রবিবার পর্যন্ত তিনি পুলিশকে সময় দিয়েছেন। এর মধ্যে যদি পুলিশ এই ঘটনার কিনারা না করতে পারে, তাহলে তিনি তদন্তভার সিবিআইকে দিয়ে দেবেন। তবে সেও নির্দেশের অপেক্ষা করতে হয়নি। আর জি কর নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে উঠলে প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।   

RELATED Articles