Rain Update in Bengal: বৃষ্টির জেরে এবার না আবার নাজেহাল হতে হয় দক্ষিণবঙ্গের মানুষকে। চলত সপ্তাহেও বাংলার মাটি ভেজাই থাকবে। বিক্ষিপ্তভাবেই চারিদিকেই হবে বৃষ্টিপাত, এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। কোথায় কোথায় বৃষ্টি হবে (Rain Update in Bengal)? কী জানাল আবহাওয়া দফতর?
হাওয়া অফিস সূত্রে খবর, ফের বাংলায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে। সেই অক্ষরেখা এখন বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Update in Bengal)। তারপর থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ।
আজ, বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। আবার আগামীকাল, বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ভিজবে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরের মাটি (Rain Update in Bengal)। সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বজায় থাকবে বৃষ্টি।
তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। ভারী বৃষ্টি হবে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। এই মুহূর্তে আবার রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এর ফলেই এমন আবহাওয়া বিরাজ বঙ্গে (Rain Update in Bengal)।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ২৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে (Rain Update in Bengal)।





