ধর্মীয় ভাবাবেগে নোংরা আঘাত! বাম অভিনেত্রী সায়নীর বিরুদ্ধে মামলা ঠুকলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়

ভোট যুদ্ধের দামামা বেজে গেছে। জোর লড়াই শুরু হয়েছে অভিনেত্রী তথা বাম সমর্থক সায়নী ঘোষ ও বিজেপি নেতা তথাগত রায়ের মধ্যে।

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সায়নী ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই টুইট যুদ্ধ শুরু হয়েছে! এবার অভিনেত্রীকে আক্রমণ করতে ২০১৫ সালের একটি পুরনো পোস্ট তুলে নিয়ে এসেছেন তথাগত রায়। সেখানে অভিনেত্রীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর পর্যন্ত করে ফেললেন এই বিজেপি নেতা।

এরপর সেই অভিযোগপত্র টুইট করে তথাগত রায় লিখেছেন, আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। গুয়াহাটির এক ব্যক্তি আমাকে বলেছেন আপনার মিম তাঁর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে এবং তিনিও অভিযোগ দায়ের করছেন। আমি আশা করি অসম পুলিশ বিষয়টি বিবেচনা করবে।

ঘটনার সূত্রপাত এটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের টক শো ঘিরে। সেখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বিচার করতে গিয়ে সায়নী বলেছিলেন, যে ভাবে জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা ভুল। ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত। এর পরেই এক ইউজার টুইট করে আক্রমণ করেন সায়নীকে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র টুইট লড়াইয়ে অবতীর্ণ হন সায়নী ঘোষ ও তথাগত রায় l

আর এর পরেই অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেবতা নিয়ে সায়নী’র পোস্ট করা একটি ছবিকে উল্লেখ করে আইনের দ্বারস্থ হয়েছেন তথাগত।

নিজের অভিযোগপত্রে তিনি, অভিনেত্রীর বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে  ধর্মীর ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনেছেন তথাগত।

আর এরপরই নিজের বক্তব্যের সমর্থনে এগিয়ে এসে  সায়নী ঘোষ দাবি করেন ২০১৫ সালে পোস্ট করা ওই ছবিটির বিষয়ে তিনি কিছুই জানতেন না। টুইট তাঁর অগোচরে করা হয়েছিল এবং পরে যখন জানতে পারেন ছবিটি ডিলিট করে দিয়েছিলেন।

আরও অন্যান্য খবর