সোমবার ওড়িশা উপকূল থেকে সফল পরীক্ষা করা হলো সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’ এর। এবারে সসম্মানে এই পরীক্ষায় উত্তীর্ণ হলো এই ব্রহ্মাস্ত্র৷ প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন যে, গতকাল সকাল ১০টা ২০ মিনিটে চাঁদিপুরের অন্তর্বর্তীকালীন পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় সম্পূর্ণ ভারতীয় যন্ত্রাংশ দ্বারা তৈরী এই সুপারসনিক ক্রুজ মিসাইলটির সফল পরীক্ষা করা হয়েছে। এর সফল পরীক্ষার পরই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইতিমধ্যেই এই মিসাইলটি তুলে দেওয়া হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে।
ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরী এই ক্রুজ মিসাইলটির নাম রাখা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামানুসারে “ব্রহ্মস”। ঘন্টায় ৩৭০০ কিলোমিটার গতিবেগে ছুটে চলা “ব্রহ্মস” এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ক্রুজ মিসাইল৷ আজকের পরীক্ষাটি করা হয়েছিল ২৯০ কিলোমিটার রেঞ্জে। যেখানে আজ ৩৭০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম হয়েছে “ব্রাহ্মস”।
এতোদিন নয়াদিল্লি অস্ত্রাগারে এমন ক্ষেপনাস্ত্র ছিল যার সাথে পাল্লা দিয়ে লড়াই করার ক্ষমতা ছিল একমাত্র আমেরিকা, চিন এবং রাশিয়া। আর এবারে ভারতের “ব্রাহ্মস” পেছনে ফেলে দিলো আমেরিকারও সবচেয়ে দ্রুতগামী ক্রুজ মিসাইলকে। “ব্রাহ্মস” এতোটাই গতিবেগ সম্পন্ন একটি ক্রুজ মিসাইল যে এটির গতিবিধি র্যডারে ধরা পরলেও তাকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব৷ ফলস্বরূপ বলা যায় ভারতের “ব্রাহ্মস” এর দরুণ এবার যথেষ্টই চিন্তায় পরতে হবে পাকিস্তান তথা চিন-কেও৷





