ভাঙড়ে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র, ধৃত ১

সামনেই ভোট। আর বাকী মাত্র ২৫ দিন। এর আগেই গরম হয়ে উঠল ভাঙড়ের পরিস্থিতি। ভাঙড়ে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক, গুলি, ও বোমা বানানোর মশলা। অভিযুক্ত আইএসএফ কর্মীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতেই গোপন সূত্রে বাড়িতে আগেয়াস্ত্র ও বোমা তৈরির উপকরণ ঘরে মজুত রাখবার খবর পায় পুলিশ। সেই অনুযায়ীই ডিএসপির নেতৃত্বে সিতুড়িতে আব্বাসের দলের কর্মী জলিল মোল্লার বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায় ভাঙড় থানার পুলিশ।

তল্লাশি চালানোর সময়ই ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় বোমা তৈরির মশলা, গুলি, ও একটি বন্দুক। তবে অভিযুক্ত আইএসএফ কর্মী এখনও পলাতক। তাকে ধরার জন্য চারিদিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোটকে বিষাক্ত শক্তি বলে কটাক্ষ বিজেপির শমীক ভট্টাচার্যের

তবে এই বিষয়ে অভিযুক্তের বাবা দাবী করেছেন যে তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। এর মধ্যে গত দু’দিন ধরে বারবার রাজনৈতিক হিংসায় নাম উঠে এসেছে ভাঙড়ের। গত রবিবার ও সোমবার রাতে আইএসএফ কর্মীকে মারধর করার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।

তাদের দলীয় কর্মীর উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে আইএসএফ কর্মীরা। তাদের অভিযোগ, রবিবারব ব্রিগেড সেরে ফেরার সময় তাদের বারবার হুমকি শানাতে থাকে তৃণমূল কর্মীরা। এমনকি, তাদের তৃণমূলের পতাকা বাঁধার জন্য জোরও করা হয়। কিন্তু তৃণমূলের পতাকা বাঁধতে অস্বীকার করে আইএসএফ কর্মীরা।

আরও পড়ুন- ‘বামপন্থী হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন’, বিজেপিকে রুখতে বামেদের কাছে ভোটের মিনতি ব্রাত্য বসুর

এক আইএসএফ কর্মী সাইনুর লস্কর জানান, “তৃণমূলের পক্ষ থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তারা বলছে পতাকাআ বাঁধলে আমাদের মারধর করা হবে”। তবে শাসকদলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ নাকোচ করা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শাহজাহান মোল্লার কথায়, “আইএসএফ কর্মীরা আমাদের এলাকায় পতাকা বেঁধে দিচ্ছে। ওরাই আমাদের সঙ্গে ঝামেলা করছে”।

RELATED Articles