‘আপনারাও চলে আসুন আমাদের দিকে, নাহলে সিট হাতছাড়া হবে…’, ভরা বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রাকে তৃণমূলে আহ্বান ফিরহাদের

উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। জেতা আসনও হাতছাড়া হয়ে গিয়েছে। এমন আবহে এবার বিধানসভায় আলোচনা চলাকালীনই বিরোধী দলের নেতাদের দলবদলের প্রস্তাব দিলেন ফিরহাদ হাকিম। এমন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্যের বিধানসভা।

গতকাল, বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে চলছিল আলোচনা। সেই সময় রাজ্যে সদ্য শেষ হওয়া বিধানসভা উপনির্বাচন নিয়ে প্রসঙ্গ ওঠে। মাদারিহাটে যে নিজের আসন টিকিয়ে রাখতে পারে নি বিজেপি, সেই প্রসঙ্গও ওঠে। এরই মধ্যে শাসক-বিরোধী নেতাদের নানান বক্তব্যে হট্টগোল শুরু হয় বিধানসভা কক্ষে। এমন সময়ই ফিরহাদ হাকিম বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে দলবদলের পরামর্শ দেন।

বেশ রসিকতার সুরেই এদিন ফিরহাদ অগ্নিমিত্রাকে বলেন, “উপনির্বাচনে ৬ এ ৬ পেয়েছি! আপনারাও চলে আসুন, না হলে সিটটা হাতছাড়া হবে”। এর প্রেক্ষিতে অগ্নিমিত্রা কিছু একটা বলতে যান বটে তবে সকলের চিৎকার-চেঁচামেচিতে তা শোনা যায়নি।

এও ঘটনায় ফিরহাদের ঘনিষ্ঠ মহলের দাবী, “দাদা কটাক্ষের সুরেই একথা বলেছেন”। গোটা বিষয়টি নিয়ে বিজেপি বিধায়কদের কটাক্ষ করতেও শোনা যায় তৃণমূলের কিছু বিধায়ককে।

আরও পড়ুনঃ শিক্ষা-কয়লা অতীত, এবার টোলেও কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তুমুল বিক্ষোভ 

এক তৃণমূল বিধায়কের কথায়, “২১ সালে ওরা বাংলা বদলের ডাক দিয়েছিল। ফল প্রকাশের পর দেখা গিয়েছিল, আরও বেশি আসনে তৃণমূলের প্রার্থীদের জয়ী করেছিলেন সাধারণ মানুষ। পঞ্চায়েত, লোকসভার পর উপ নির্বাচনেও সেই ধারা শুধু বজায় রয়েছে তাই নয়, উত্তরোত্তর তৃণমূলের ভোটও বেড়েছে। এই প্রেক্ষিতেই ফিরহাদ অগ্নিমিত্রাদের বার্তা দিতে চেয়েছেন যে নিজের আসন বাঁচাতে চাইলে বিজেপি ছেড়়ে তৃণমূলে চলে আসুন”।

RELATED Articles