সিবিআইয়ের আপত্তি ধোপে টিকল না, সন্দেশখালি কাণ্ডে জামিন পেয়েই গেলেন অভিযুক্ত, ফের আতঙ্কে সন্দেশখালির মানুষ

First Bail in Sandeshkhali Incident: চলতি বছরের শুরু থেকেই সন্দেশখালি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্যে। সন্দেশখালি নিয়ে চর্চা, আলোচনা, বিতর্ক থামার নামই নেই। একের পর এক ঘটনার কথা সামনে আসছেই সন্দেশখালিকে কেন্দ্র করে। সন্দেশখালি কাণ্ডের অনেক অভিযুক্তই এখন জেলবন্দি। জেলে রয়েছেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। কিন্তু এরই মধ্যে জামিনে মুক্তি পেয়ে গেলেন সন্দেশখালি মামলার অভিযুক্ত (First Bail in Sandeshkhali Incident)। যা নিয়ে ফের আতঙ্ক তৈরি হয়েছে সেখানকার মহিলাদের মনে।

গত ২৭ মে বসিরহাট আদালতে সন্দেশখালি কাণ্ডের চার্জশিট জমা করেছিল সিবিআই। সেই চার্জশিটে নাম ছিল শেখ শাহজাহানের। এছাড়াও ওই চার্জশিটে আরও ৬ জনের নাম উল্লেখ করেছিল সিবিআই। তারা হল- দিদার বক্স মোল্লা, শেখ আলমগির, মহম্মদ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, সিরাজউদ্দিন ও ফারুক আকুঞ্জি। 

তবে এবার এই সন্দেশখালি মামলায় মিলল প্রথম জামিন। সিবিআইয়ের আপত্তি সত্ত্বেও সেই জামিন মঞ্জুর করেছে বসিরহাট আদালত। শর্তসাপেক্ষে জামিন পেলেন শেখ শাহজাহান-ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি (First Bail in Sandeshkhali Incident)। জানা গিয়েছে, ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়েছে বলে খবর।

গতকাল, শনিবার নিজের মক্কেলের জামিনের জন্য বসিরহাট আদালতে আবেদন জানান ফারুক আকুঞ্জির আইনজীবী। তবে সিবিআইয়ের আইনজীবী সেই আবেদনের বিরোধিতা করেন। সিবিআই আপত্তি জানালেও শেষ পর্যন্ত ফারুক আকুঞ্জিকে জামিন দেন বিচারক। তবে জামিনে মুক্তি পেলেও, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে তাঁকে। সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবেন না ফারুক আকুঞ্জি। সপ্তাহে দু’দিন সিবিআই দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। তিনি কোথায় থাকছেন, সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে, এমন নানান শর্তসাপেক্ষেই ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করে আদালত (First Bail in Sandeshkhali Incident)

বলে রাখি, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। শাহজাহানের ঘনিষ্ঠরা হামলা চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। সেই ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন শাহজাহান। শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে শ্লীলতাহানি, জমি জবরদখল, নারী নির্যাতনের অভিযোগ ওঠে। পরবর্তীতে গ্রেফতার করা হয় শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের। এবার তাদের মধ্যেই প্রথম একজন জামিন পেল সন্দেশখালির ঘটনায় (First Bail in Sandeshkhali Incident)

RELATED Articles