জালে ধরা পড়ল ১০০ টন ইলিশ, কত দাম হবে এবার? মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে মিলবে রুপোলি শস্য?

Fishermen Caught Huge Amount of Hilsa Fishes: আষাঢ় মাসটা মন্দার মধ্যেই কেটেছে। সেভাবে দেখা মেলেনি তাদের। তবে এবার শ্রাবণ মাস পড়তেই ধরা দিয়েছে তারা। টন টন ইলিশ ধরা পড়ছে জালে (Fishermen Caught Huge Amount of Hilsa Fishes)। জানা গিয়েছে, গত তিনদিনে যা রুপোলি শস্য উঠেছে, তাতে বেজায় খুশি মৎস্যজীবীরা। এবার অন্তত ইলিশে একটু হাত ছোঁয়াতে পারবেন মধ্যবিত্তরা, তেমনটাই মনে করা হচ্ছে।  

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমায় প্রায় ১০০ টন ইলিশ উঠেছে। আগামী কয়েকদিনেও এই ঘাটগুলিতে বেশ ভালো ইলিশ ধরা পড়বে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা (Fishermen Caught Huge Amount of Hilsa Fishes)। তবে আপাতত খারাপ আবহাওয়ার জন্য সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করা হয়েছে। তবে বেশিরভাগ ট্রলারই ফিরে এসেছে ঘাটে।

তবে মৎস্যজীবী সংগঠনের কথায়, আবহাওয়া একটু উন্নত হলেই ফের মিলবে পর্যাপ্ত ইলিশ। নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। ফলে এটাই ইলিশের ধরা পড়ার মোক্ষম সময়। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ (Fishermen Caught Huge Amount of Hilsa Fishes)। আর ওজনও নেহাতই কম নয়। ফলে স্বাদেও যে অতুলনীয় হবে, তা বলাই বাহুল্য। এত ইলিশ ধরা পড়ায় ইলিশের দামও এবার একটু কমবে বলে আশা করা যায়।

এই সমস্ত ইলিশ ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়ত ঘুরে রাজ্যের নানান বাজারে পৌঁছবে। চলতি বছরের ১৫ জুন থেকে মোটামুটি ইলিশ ধরার অনুকূল মরশুম তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় বৃষ্টির দেখা মেলেনি। ফলে খালি ট্রলার নিয়েই ফিরতে হয়েছিল মৎস্যজীবীদের। এরপর আবার সমুদ্র উত্তাল থাকায় নিষেধাজ্ঞা জারি হয় সমুদ্রে যাওয়ার উপর। সেই নিষেধাজ্ঞার পর এবার শুরু হয়েছে বৃষ্টি। ইলিশ ধরার অনুকূল পরিবেশ এটাই। আর এর সদ্ব্যবহার করেই টন টন ইলিশ ধরলেন মৎস্যজীবীরা (Fishermen Caught Huge Amount of Hilsa Fishes)

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, গত ২৯ জুন পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে গত তিনদিনে ১০০ টনের বেশি মাছ উঠেছে (Fishermen Caught Huge Amount of Hilsa Fishes)। এর ফলে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। তিনি জানান, জোগান বেশি হওয়ায় এবার ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্য়েই।

RELATED Articles