বিজেপিতে যোগদানের পর আজ নিজের খাসতালুক নন্দীগ্রামে প্রথম মিছিল এবং সভা করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগেই ঘটে গেল বড় অঘটন। শুভেন্দু অধিকারীর অনুগামীদের ওপর হামলা চালালো একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর ধর্মীয় পদযাত্রায় অংশগ্রহণ করতে আসছিলেন ওই অনুগামীরা। তাদের বাস এবং টোটোর উপর হামলা চালানো হয় এবং তাতে আহত হন ১০ থেকে ১২ জন অনুগামী। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, যারা এই হামলা করেছে তাদেরকে আমি জেহাদি বলবো। আমি আমার কর্মীদের শান্ত থাকতে বলেছি। এই ঘটনা ঘিরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!