পরপর গুলি চলল সুন্দরবনে, বাংলাদেশী চোরা শিকারিদের গুলিতে খু’ন বনকর্মীর, মাথাও কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে

Forest Officer shot death in Sundarban: গুলির লড়াই সুন্দরবনের (Sundarban) জঙ্গলে। মুহুর্মুহু চলল গুলি। আর এই গুলির জেরেই মৃত্যু বনকর্মীর। আজ, রবিবার সকালে হলদিবাড়ির জঙ্গলে নেতাধোপানি ক্যাম্পের কাছ থেকে উদ্ধার হয় বনকর্মীর (Forest Officer) মৃতদেহ। মাথায় গভীর ক্ষতও রয়েছে বলে খবর (Forest Officer shot death in Sundarban)

সূত্রের খবর, ওই বনকর্মীর (Forest Officer) নাম অমলেন্দু হালদার। গতকাল, শনিবার সন্ধ্যায় স্পিড বোটে করে তিনি পেট্রোলিং করতে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে আরও তিন-চারজন ছিলেন। সুন্দরবনের (Sundarban) বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারিরা মুখোমুখি পড়ে যায় তাদের (Forest Officer shot death in Sundarban)। চোরা শিকারিদের নৌকো ধাওয়া করতে থাকে বনকর্মীদের স্পিড বোট।

এরপর দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। শুরু হয় গোলাগুলি। অমলেন্দুবাবুর সঙ্গে থাকা সঙ্গীরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন অমলেন্দুবাবু। আজ, রবিবার সকালে নেতাধোপানি ক্যাম্পের কাছ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। গুলি করা হয়েছে তাঁকে (Forest Officer shot death in Sundarban)। এমনকি, মাথার পিছনে গভীর ক্ষতও রয়েছে। কুড়ুল দিয়ে আঘাত করা হয়েছে বলে খবর। মৃতদেহ উদ্ধার করে সুন্দরবন (Sundarban) কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর বনকর্মীদের (Forest Officer) সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু হয়েছে। নেতাধোপানি ক্যাম্প থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছেই। ফলে চোরাশিকারিরা বাংলাদেশের জলদস্যু কী না, তা খতিয়ে দেখা হচ্ছে (Forest Officer shot death in Sundarban)। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেন, “আমাদের একজন কর্মী (Forest Officer) মারা গিয়েছেন। বাকিরা সুরক্ষিতভাবে ফিরে এসেছেন। বিষয়টির সঙ্গে বাংলাদেশি জলদস্যু নাকি অন্য কেউ জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় তদন্তে সময় লাগছে”।

নেতাধোপানি ক্যাম্প সুন্দরবনের (Sundarban) কোর এলাকা বলা যায়। সম্প্রতি অনেক নেতানেত্রীরাই সেখানে রাত্রিবাস করেছেন। জলপথে আবার সুন্দরবনে চোরা শিকারিদের দৌরাত্ম্যও বেশ বেড়েছে সাম্প্রতিককালে। ফলে এই ধরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন (Forest Officer shot death in Sundarban)।  

RELATED Articles