‘জান-প্রাণ লড়িয়ে স্বাধীনতা এনে দিয়েছিলাম, এই তার প্রতিদান দিলে…’, ভারতের প্রতি বাংলাদেশের ‘ব্যবহার’ দেখে চোখে জল প্রাক্তন ভারতীয় সেনা মুক্তিযোদ্ধার

বাংলারই তো অংশ ছিল সে এককালে। সেই কারণে যখনই তার প্রয়োজন পড়ল, তখন আর নিজেকে ধরে রাখতে পারেন নি তিনি। এক ডাকে মুক্তিযুদ্ধের সময় ছুটে গিয়েছিলেন। পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করার লড়াইয়ে সামিল হয়েছিল। জান-প্রাণ লড়িয়ে লড়াই করেছেন। আর তার এই প্রতিদান? ভেবেই চোখে জল ভারতীয় মুক্তিযোদ্ধার।

বাংলাদেশে দিনের পর দিন ধরে অত্যাচারিত হয়ে আসছেন সংখ্যালঘু হিন্দুরা। হাসিনা সরকারের পতনের পর থেকে সেই নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়েছে। তা নিয়ে ভারত তো বটেই বিশ্বের নানান দেশের তরফেই কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে। কিন্তু তাতেও যেন উদাসীন সেই সরকার। এবার এই নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন ভারতীয় সৈনিক।   

বাংলাদেশের মাটিতে ভারতীয় পতাকার অবমাননা হয়েছে। ভারতীয় পতাকার প্রতিকৃতি মাটিতে এঁকে তার উপর পা দিয়ে হেঁটে চলেছেন বাংলাদেশিরা, এমন ঘটনা সামনে এসেছে যা নিয়ে বাংলাদেশের নিন্দায় সরব সকলে। এবার সেই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা তিনি। বর্তমানে তাঁর বয়স ৭২ বছর। বংশ পরম্পরায় খ্রিষ্টান তিনি।

সমরেন্দ্র কুমার মণ্ডল ২২ বছর বয়সে ভারতীয় সেনায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনা হিসেবে এই সমরেন্দ্র কুমার মণ্ডল মিশন ক্যাকটাস লিলিতে যোগ দিয়েছিলেন। সেই সময় নিজের প্রাণের ঝুঁকি নিয়েও বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন তিনি।

কিন্তু বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি চলছে, যেভাবে হিন্দুদের উপর নির্যাতন, ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাতে সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মনে করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন সমরেন্দ্র কুমার মণ্ডল। ওপার বাংলায় নিজের দেশের জাতীয় পতাকার এমন অপমান, কিছুতেই সহ্য করতে পারছেন না তিনি। এমন ছবি দেখে চোখে জল এসেছে তাঁর।

আরও পড়ুনঃ আচমকাই কলকাতায় বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম, কী কারণ এর নেপথ্যে? কেন এই দামবৃদ্ধি?

সমরেন্দ্র কুমার মণ্ডল ক্ষোভ উগড়ে জানান, “যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের সাহায্যের কথা ভুলে গেল। কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা। হিংসা, জঘন্য, নোংরা- এগুলো বললেও হয়তো কম হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া দেশের দায়িত্ব। আমরা জান দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছি, ওরা সেটা ভুলে গেল”?

RELATED Articles