মমতার হাত ধরে ফের রাজ্য রাজনীতির মূল স্রোতে সুরজিৎ কর পুরকায়স্থ! হচ্ছেন সিভিল সার্ভিস একাডেমির প্রধান

আলাপন কান্ড দেখেছে দেশ।‌ কেন্দ্রের বিরুদ্ধে কার্যত বড় চাল চেলে প্রাক্তন মুখ্য সচিবকে তড়িঘড়ি পদত্যাগ করিয়ে নিজের মুখ্য উপদেষ্ঠা বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার পালা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের।‌ কেন্দ্র দিলেও তাঁকে নতুন পদ দিয়ে মূলস্রোতে ফেরালো রাজ্য সরকার।

আপাত প্রাপ্ত খবর অনুযায়ী রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি কে রাজ্য সরকারের অধীনে তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অ্যাকাডেমির প্রধান হিসেবে নিয়োগ করা হচ্ছে। এখানে আইএএস আইপিএস-এর মতো সর্বভারতীয় পদে চাকুরিপ্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলা থেকে আরও বেশি সংখ্যক সরকারি আমলা যাতে তৈরি করা যায় সেই উদ্দেশ্যেই এই অ্যাকাডেমিটি চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই কাজে সুরজিৎ-এই ভরসা মমতার। বিগত তিন বছর ধরে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির পদ থেকে অবসরের পর তাকে এই পদ দেয় রাজ্য সরকার। ‌
কিন্তু গত মাসে সমাপ্ত হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ই সুরজিৎ বাবুকে সরে যেতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ‌ কমিশনের তরফে জানানো হয় তাঁর থাকলেও এখন তিনি কোন কাজ করতে পারবেন না। এই নিয়ে সেই সময়ের মতো রাজ্য রাজনীতিতে শুরু হয় উত্তেজনা। যথারীতি বিরোধিতায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কালকে আলাপনকে মুখ্য উপদেষ্টার পদে ফেরানোর পর সুরজিৎ বাবুকে নিয়ে সিদ্ধান্ত নিলেন মমতা বন্দোপাধ্যায়। নিরাপত্তা উপদেষ্টার মেয়াদ না বাড়িয়ে তাঁকে সিভিল সার্ভিস অ্যাকাডেমির প্রধান পদে‌ও বসালেন।
প্রসঙ্গত গতকালই,  আলাপন বাবুর মত‌ই রাজ্য নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিৎবাবুর‌ও মেয়াদ শেষ হয়েছে।

আরও অন্যান্য খবর