Gate of apartment locked by miscreants: আজ, সোমবার চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। এদিন রাজ্যের সাত কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। এর মধ্যে রয়েছে হাওড়া, উলুবেড়িয়াও। সকাল থেকেই বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠেছে নানান প্রান্ত থেকেই। এবার হাওড়া (Howrah) থেকে এল অভিযোগ। আবাসনের গেটে তালা দিয়ে ভোটারদের আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (Gate of apartment locked by miscreants)।
ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার অরবিন্দ রোডের বৃন্দাবন আবাসনে। অভিযোগ, হরগঞ্জ বাজারের এই আবাসনে এদিন সকালে বাইকে চেপে ১০-১২ জন দুষ্কৃতী আসে। তারাও জোর করে আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ (Gate of apartment locked by miscreants)। এই চত্বরে বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
আবাসনের নিরাপত্তারক্ষী জানান, তিনি তালা দিতে বাধা দিলে তাঁকে হুমকি দেওয়া হয়। তালা খুললে তাঁকে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ (Gate of apartment locked by miscreants)। আবাসনের বাসিন্দাদের একাংশের দাবী, তাদের ভোট দিতে যেতে দেবে না বলেই এমন তালা দেওয়া হয়েছে গেটে। এই আবাসনে শতাধিক ভোটার থাকে।
নিরাপত্তারক্ষী জানাচ্ছেন, “যাঁরা এসেছিলেন তাঁরা সকলেই অপরিচিত। কোন রাজনৈতিক দলের, তা বলেননি। হুমকি দিয়ে বলেন, গেট বন্ধ থাকবে। কেউ বাইরে যাবেন না, আসবেন না। গেট খুললে গুলি করা হবে” (Gate of apartment locked by miscreants)।
প্রায় দেড় ঘণ্টা গেট বন্ধ ছিল বলে অভিযোগ (Gate of apartment locked by miscreants)। এই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় আবাসনে। যায় পুলিশ কর্মীও। তারাই গেট খুলে দিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করেন। এই ঘটনায় তৃণমূলের দিকেই উঠেছে আঙুল। তাদের দাবী, হিন্দু ভোটারদের আটকানোর জন্যই এমন কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই বিষয়ে যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।






