Gautam Kundu Got Bail: অবশেষে ৯ বছর পর মিলল স্বস্তি। রোজভ্যালি কাণ্ডে এবার জামিন পেলেন সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু (Gautam Kundu Got Bail)। চিটফান্ড মামলায় জেলে রয়েছেন তিনি। এদিন ইডি বিশেষ আদালত তাঁর এই জামিন মঞ্জুর করেছে বলে খবর।
গৌতম কুণ্ডুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ, শুক্রবার সেই মামলার একটি থেকেই জামিন পেলেন তিনি (Gautam Kundu Got Bail)। তবে জামিন পেলেও এই মুহূর্তে জেলমুক্তি হচ্ছে না গৌতম কুণ্ডুর। একটি মামলা থেকে জামিন পেলেও এখনও অনেক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ফলে এখনও জেলেই থাকতে হবে রোজভ্যালি কর্তাকে।
এদিন আদালতে গৌতম কুণ্ডুর আইনজীবী জানান, ইডি গৌতম কুণ্ডুর বিরুদ্ধে যে মামলার তদন্ত করছিল, সেই মামলায় কোনও চার্জশিট গঠন করতে পারে নি। সেই কারণে তাতেই মান্যতা দিয়ে ইডির সেই মামলা থেকেই জামিন গৌতম কুণ্ডুকে জামিন দিল আদালত (Gautam Kundu Got Bail)।
বলে রাখি, ২০১৫ সালে ২৫ মার্চ রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করা হয় গৌতম কুণ্ডুকে। এরপর ৩১ মার্চ পর্যন্ত তিনি ইডি হেফাজতে ছিলেন (Gautam Kundu Got Bail)। তারপর জেল হয় তার। মাঝে ২০২১ সালে তাঁর মায়ের অসুস্থতার কারণে ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন গৌতম কুণ্ডু। সেই সময় সিবিআইয়ের একটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি।
গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর থেকেই রোজভ্যালি গোষ্ঠীর সম্পত্তির হিসেব নিকেশ করা শুরু করেছিল ইডি। এর মধ্যে ছিল রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর বাড়ি, অফিস এবং তাঁর গচ্ছিত টাকার হিসেব। আগেই বেশ কয়েকটি বাড়ি খালি করারও নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগেই ইডি রোজভ্যালি গোষ্ঠীর ২৬ কোটি লক্ষ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।






