Today’s Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Today’s Episode of Mithijhora) ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। রাই অনির্বাণের কথা শেষ হওয়ার আগেই স্টাডি রুমে চলে আসে অনির্বাণের মা। কাল রাত্রি দিন কেন রাই অনির্বাণ দেখা করেছে, সেই নিয়ে একটি ঝামেলা হয়। তবে অনির্বাণ স্পষ্ট জানিয়ে দেয় তুমি তো আগেই বলেছ কোন নিয়ম মানে হচ্ছে না তবে আর কেন নিয়ম মানবো। অনির্বাণের মা রেগে গিয়ে চলে যায় ঘর থেকে।
পরের দিনে রাই অনির্বাণের বৌভাত। অনির্বাণদের বাড়িতে যাওয়ার জন্য রাইয়ের মা সেজেগুজে নীলুকে ডাকতে আসে বলে তুই কি সত্যিই যাবি না। নীলু বলে, যদি আমি অনির্বাণ আর শৌর্যর মাঝে রাইকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি যে কেন আমার সাথে এমনটা করল সেটা কি ঠিক হবে। নীলুর পারিবারিক অশান্তি নিয়ে নানা কথা বলতে থাকে মাকে। রাই এর বাড়ির লোকজনদেরকে অপমান করবে অনির্বাণের মা (Today’s Episode of Mithijhora)।
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), রাই অনির্বাণের বৌভাতে উপস্থিত হতে শুরু করেছে অতিথিরা। অনির্বাণের অফিসের লোকেরাও এসেছে, রাই-অনির্বাণকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে তারা। তারা ভীষণ খুশি তাই অনির্বানের বিয়েতে। অফিস কলিগের একজন জিজ্ঞেস করে রাইকে তবে এবার থেকে ম্যাডাম বলতে হবে, রাই সে কথায় মানা করে দেয় যেরম ছিলাম আমি তেমনই আছি। এরমধ্যেই রাইয়ের সৌন্দর্য নিয়ে অতিথিরা বেশ প্রশংসা করছে। কিন্তু অনির্বাণের মা এটাতে মোটেই খুশি নয়। এক অতিথিকে অনির্বাণের মা বলে বসে যে আমি ভেবেছিলাম আমার ছেলের বউ আরো সুন্দরী হবে (Today’s Episode of Mithijhora)।
ইতিমধ্যেই রাইয়ের বাড়ি থেকে সকলে এসে গেছে। তাই সকলকে দেখে বেশ আনন্দিত। কিন্তু সংশয়ের বসে রাই বলে মনে হচ্ছে বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল আরো সবকিছু ভেবে দেখলে হত অনির্বাণের মা বাবা ভাবার সময় পেতো। মেয়ের এই দুশ্চিন্তার কথা শুনে রাইয়ের মা বলে বসে তোকেও কি অনির্বাণের মা কিছু বলেছে। রাই জিজ্ঞেস করে তোকেও কি মানে, তোমাদের কি কেউ কিছু বলেছে আমাকে বলো। তবে রায়ের কথা আড়াল করে দেয় (Today’s Episode of Mithijhora)।
উল্লেখ্য, রাইয়ের মা অনির্বাণের মায়ের মুখোমুখি হলে অনির্বাণের মা এড়িয়ে চলে যায়। এদিকে শৌর্যের মায়ের সাথে আড়ালে দুটো কথা বলতে চায় রাইয়ের মা। রাইয়ের মা জানায় যে নীলুকে কি আবার তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়া যায় না। শৌর্যের মা স্পষ্ট জানিয়ে দেয়, এটা সম্পূর্ণ সৌর্যের সিদ্ধান্ত এর মধ্যে আমার কোন অধিকার নেই (Today’s Episode of Mithijhora)। এবং তার ছেলের এমন ব্যবহারের পিছনে যে রাই নীলুর ব্যবহার রয়েছে তা জানিয়ে দেয়।
প্রসঙ্গত, সকলকে অবাক করে শৌর্য রাই অনির্বাণের বৌভাতে এসে উপস্থিত হয়েছে। তাকে নিয়ে ভয় রয়েছে শৌর্যের পরিবারের লোকজনেরা। যেন বেফাঁস কিছু করে না বসে। শৌর্য ফুলের তোড়া নিয়ে রাইকে অভিনন্দন জানায় এবং অনির্বাণকেও ডেকে নেয়। সকলকে ডেকে জানায় যে শৌর্য রাই অনির্বাণকে অনেক আগে থেকে জানে। এবং তাদের এমন একটি কথা জানে যা এখানে কেউ জানে না। কী কথা বলবে শৌর্য, এই কথা ভেবে সকলেই বেশ চিন্তায় পড়ে যায় (Today’s Episode of Mithijhora)। অনির্বাণ ভেবে নেয় রাইয়ের অসম্মান হলে কোনভাবেই ছেড়ে কথা বলবে না। তবে আবার সকলকে অবাক করে দিয়ে শৌর্য জানায় যে রাই অনির্বাণের আলাপ হয়েছে একটি গানের শোতে। সেখানে দুজনের ভীষণ ভালো যুগলবন্দী করেছে। তাই আজকের দিনে তাদের থেকে একটি যুগলবন্দি গান শোনার দাবি জানাচ্ছে। তাদের গান গাইতে দেখে কষ্ট পাচ্ছে শৌর্য, চোখেমুখে সেটা প্রকাশ না করলেও সবটা স্পষ্ট (Today’s Episode of Mithijhora)।





