গতকাল অর্থাৎ রবিবার রাত ১০টা নাগাদ বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে লেকটাউন বাঙুর-এ ব্লকে।
পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরীর নাম নিধি পোদ্দার। বয়স ১৮ বছর, একাদশ শ্রেণীর ছাত্রী। কিশোরী লেকটাউনের এসকেদেব রোডের বাসিন্দা।
আঞ্চলিক সূত্রের খবর, রবিবার রাতে বাড়ি থেকে পেন এবং ম্যাগি কিনতে যাওয়ার নাম করে ওই কিশোরী বাড়ি থেকে বেরোয়। এরপর এক বন্ধু ওই কিশোরীর পরিবারকে ফোন করে জিজ্ঞেস করে ও কোথায়? ওই কিশোরীকে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপর ওই কিশোরীর পরিবারের লোকজন লেকটাউন থানায় যোগাযোগ করে।
কিছুক্ষণ পরে লেকটাউন থানার পুলিশের কাছে খবর আসে বাঙুর এলাকায় ছাদ থেকে ঝাঁপ দিয়েছে একজন। এরপর স্থানীয়রা ওই কিশোরীর মৃত দেহ উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
তবে কি কারণে বাঙুর এলাকার ওই ছাদে কিশোরী গিয়েছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। মৃতের আবাসনে বাসিন্দা সুনীল কেডিয়া বলেন, “আটটার সময়ে পেন আর ম্যাগি কিনতে বের হয়েছিল। বাড়িতে ফিরছে না। এক বন্ধু ফোন করে। তখন খোঁজাখুঁজি শুরু করি। হদিশ না পেয়ে থানায় জানাই। পুলিশের কাছ থেকে খবর পাই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মেয়েটার মাথায় কি চলছিল বুঝতে পারছি না”। অপর এক বাসিন্দা মাধবী মুখোপাধ্যায় বলেন, “মিশুকে ছিল মেয়েটি। এমন কাণ্ড করবে বুঝতে পারিনি”।
এই প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান যে মানসিক অবসাদে ভুগছিলেন ওই কিশোরী। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!