প্রেমের পথে বাধা! অন্যত্র বিয়ে দিয়েছিল মেয়েকে, বিয়ের সাতদিনের মাথায় বাবাকে গাড়ি চাপা দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল মেয়ে

প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে নেন নি বাবা। অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের সাতদিন পর বাপের বাড়ি এসে পুরনো প্রেমিকের সঙ্গে পালাচ্ছিল মেয়ে। তাতে বাধা দেওয়ার জন্য ভয়ঙ্কর পরিণতি হল বাবার। বাবাকে গাড়ি চাপা দিয়ে পিষে মারল মেয়ের প্রেমিক। এরপর প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই তরুণী।  

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত যোগ্য নগর গ্রামের। জানা গিয়েছে, গ্রামেরই বাসিন্দা গাজু শেখের সঙ্গে নিহত কুদ্দুস শেখের মেয়ে কুতুবা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গাজুকে পছন্দ করতেন না তরুণীর বাবা। সেই কারণে সম্বন্ধ করে গত সপ্তাহ মেয়ের অন্যত্র বিয়ে দিয়ে সেন কুদ্দুস।

বিয়ের সাতদিনের মাথায় সোমবার বাপের বাড়িতে আসেন কুতুবা। সেই খবর পেয়ে যায় গাজু। আর নিজের বাড়ি ফিরে পুনরায় নিজের প্রাক্তন প্রেমিক শেখ শফিকুলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন কুতুবা, এমনটাই অভিযোগ। রাতের অন্ধকারে কুতুবাকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষে গাজু।

কিন্তু পালানোর সময় তা কুতুবার বাবার চোখে পড়ে যায়। মেয়েকে পালাতে দেখে বাধা দিতে যান মেয়ের বাবা কুদ্দুস। গাড়ির সামনে চলে আসেন তিনি। বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় মেয়ে।

স্থানীয়রা গুরুতর জখম কুদ্দুসকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা।। সেখান থেকে তাঁকে বর্ধমানে স্থানান্তর করলে সেখানেই মৃত্যু হয় কুদ্দুসের। এই ওই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে বোলপুর থানা এলাকায়। 

এদিকে আবার কুদ্দুসের পরিবারের তরফে অভিযোগ, তাদের মেয়েকে অপহরণের করা হয়েছে। গাজু শেখের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর