ক্রমেই বাড়ছে শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর চল, এবার প্রাইভেট টিউশন পড়ালেই চাকরি যাবে শিক্ষকদের, জারি কড়া নির্দেশিকা

Government Teachers Will Lose Jobs if They Provide Private Tuition: সরকারি শিক্ষক হয়েও বাড়িতে প্রাইভেট টিউশন পড়ান শিক্ষকরা, এমন ঘটনা নতুন কিছু নয়। দিনদিন এই অভিযোগ বাড়ছে। এবার এই অভিযোগের ভিত্তিতেই নেওয়া হল কড়া পদক্ষেপ। এবার কোনও সরকারি শিক্ষক যদি প্রাইভেট টিউশন পড়ান, তাহলে তাঁর চাকরি বাতিল করা হবে বলে নির্দেশিকা জারি হয়েছে (Government Teachers Will Lose Jobs if They Provide Private Tuition)

এর আগেও এই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে যে প্রাথমিক শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। কিন্তু সেই সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করেই দিনের পর দিন প্রাইভেট টিউশন করিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এবার এই বিষয়ে প্রতিবাদ জানানো হল গৃহশিক্ষক কল্যাণ সমিতির তরফে। তাদের অভিযোগ, এভাবে প্রাথমিক শিক্ষার মান নষ্ট হচ্ছে। এরপরই কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের তরফে (Government Teachers Will Lose Jobs if They Provide Private Tuition)

Government Teachers Will Lose Jobs if They Provide Private Tuition

এই কড়া নির্দেশিকায় খুশি গৃহশিক্ষক কল্যাণ সমিতি। এই সংগঠনের রাজ্য সভাপতি হীরালাল মণ্ডল বলেন, “এই ব্যাপারে পদক্ষেপ করার জন্য ডিআই-দেরও আবেদন জানাব। তবেই শিক্ষা ব্যবস্থা দুর্নীতি-মুক্ত হবে” (Government Teachers Will Lose Jobs if They Provide Private Tuition)

গৃহশিক্ষক কল্যাণ সমিতির মতে, সরকারি শিক্ষকরা এইভাবে প্রাইভেট টিউশন করালে প্রকৃত গৃহশিক্ষকদের রুজি-রোজগারে টান পড়ে। আবার এমনটা করে সরকারি আইনও অমান্য করছেন সরকারি শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল যাতে ফেরানো যায়, সেই কারণে এবার কড়া পদক্ষেপ নেওয়া হল শিক্ষা সংসদের তরফে (Government Teachers Will Lose Jobs if They Provide Private Tuition)

এই নির্দেশিকার বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন, তাঁদের অবিলম্বে পড়ানো বন্ধ করতে হবে, না হলে চাকরি বাতিল হবে” (Government Teachers Will Lose Jobs if They Provide Private Tuition)। আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

পূর্ব মেদিনীপুর গৃহশিক্ষকদের দাবী, জেলা মাধ্যমিক পর্ষদের ডি আই-ও যাতে এভাবেই নোটিশ জারি করে। যেসমস্ত শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ান, তাদের বিরুদ্ধে তদন্ত করার দাবীও জানানো হয়েছে গৃহশিক্ষক কল্যাণ সমিতির তরফে। প্রাথমিক শিক্ষা সংসদের এই নির্দেশিকা যদি না মানা হয়, তাহলে গৃহশিক্ষকদের সংগঠন আরও বৃহত্তর আন্দোলন করবে বলে জানিয়েছে।

RELATED Articles