রাজ্য ও রাজ্যপাল সংঘাত যেন দিনদিন বেড়েই চলেছে। এর আগেও অনেকবার রাজ্যের দুর্নীতি, ভোট হিংসা, অশান্তি নিয়ে রাজ্যকে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে হাতিয়ার করে তিনি তোপ দাগলেন রাজ্য সরকার। বললেন, “চিত্ত এখন ভয়যুক্ত, রাজ্য সন্ত্রাস, দুর্নীতি, হিংসায় ভরা”।
কী বলেছেন রাজ্যপাল?
আজ, মঙ্গলবার রাজভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস অর্থাৎ ২২ শ্রাবণের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান থেকেই বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। তিনি বলেন, “কবিগুরু লিখেছিলেন চিত্ত যেথা ভয়শূন্য। কিন্তু বর্তমানে চিত্ত যেথা ভয়যুক্ত। রাজ্য সন্ত্রাস, দুর্নীতি, হিংসায় ভরে আছে”।
এরপরই তাঁর পরামর্শ, গুরুদেবের নামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। রাজ্যপালের সংযোজন, “এখন যা দেখছি, বাংলা আর আগেকার মতো নেই। অনেক দেরি হওয়ার আগে দুর্নীতি শেষ হয়ে যাক, মানুষ সেটাই চাইছে। রাজ্যে যা হচ্ছে তাতে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে”।
রাজ্যপালকে পালটা আক্রমণ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
স্পিকারের কথায়, “রাজ্যপালকে ভাল করে বাংলা শেখা উচিত। রবীন্দ্রনাথ কবিতার লাইন ব্যবহার করার আগে তা বোঝা উচিত”। তিনি আরও বলেন, “আমি ওঁর সঙ্গে একমত নই। ভারতে এমন অনেক জায়গা আছে সেখানে গিয়ে একথাগুলো বলুন। চিত্ত যেথা ভয় শূন্য কথাটা মণিপুরে গিয়ে বলুন। এই রাজ্যে এমন পরিস্থিতি হয়নি যে তিনি এ কথা বলতে পারেন”।
তোপ দেগেছেন ব্রাত্য বসুও
রাজ্যপালের মাথা হেঁট প্রসঙ্গে তাঁকে খোঁচা দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বলেন, “দেখবেন বেশি হেঁট হবেন না, সানগ্লাসটা না খুলে যায়”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার