আবারও আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়! সংঘাত ঘোরতর হচ্ছে রাজ্যের সঙ্গে। এবার রাজ্যপালের নিশানায় অনুব্রত’র বীরভূম। বিশ্বভারতীর অনুষ্ঠানে শান্তিনিকেতনে গিয়ে রাজ্যপাল নিজের বক্তব্যে বলেন, বীরভূম তো এখন বোমা তৈরির কারখানাতে পরিণত হয়েছে।
রাজ্যপালের মুখে এমন কথা শুনে চুপ থাকেনি তৃনমূলও। রাজ্যপালের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে শাসক দল। তৃনমূল নেতৃত্ব বলছে এর আগে কোনও রাজ্যপালের কাছ থেকে রাজনৈতিকদলের মুখপত্রের মতো বিবৃতি দিতে শোনা যায়নি।
রাজ্যপাল শ্রীনিকেতনে গিয়েছিলেন হলকর্ষণ উৎসবে যোগ দিতে। কৃষিকাজে উৎসাহ দিতে ১৯২৮ সালে শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবের সূচনা করেছিলেন রাজ্যপাল। সেই দিনটিকে স্মরণ করতে হলকর্ষণের উৎসব আরও হয়ে আসছে। প্রতিবছর ২৩ শ্রাবণ হলকর্ষণ উৎসব পালন করা হয়ে থাকে। এবছর সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যপাল।
বিশ্বভারতীতে গিয়ে তিনি বলেন, বীরভূম বলতে এখন শোনা যায় মোবার কারখানা, মাফিয়া রাজ। গরুপাচার। তাঁর মতে এটা বীরভূমের পরিচয় হতে পারে না। রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিনহা। তাঁর অভিযোগ রাজ্যপাল একটি রাজনৈতিক দলের মুখপত্রের মতো বিবৃতি দিচ্ছেন। তাঁর বিবৃতির সঙ্গে বাস্তবের মিল নেই বলেও দাবি করেন অভিজিৎ সিনহা।





