পাকিস্তানের থেকে সুর চুরি! ট্রেলারে ‘ডিসলাইক’-এর সংখ‍্যায় রেকর্ড গড়ে নতুন অভিযোগে বিদ্ধ সড়ক ২!

সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে ভারতীয় সিনেমার সবথেকে বড় ইন্ডাস্ট্রিকে। বিশেষত এই রহস‍্যে মোড়া মৃত‍্যুর পিছনে যে কটি নাম উঠে এসেছে তাঁদেরকে ছেড়ে কথা বলছে না সিনে প্রেমীরা। সহজ অস্ত্র ইন্টারনেট। সুশান্তের মৃত‍্যুর সঙ্গে জড়িয়ে আলিয়া ভাট ও মহেশ ভাটের ওপর চরাও হয়েছে নেটজনতা। মহেশের সঙ্গে রিয়ার নাম জড়িয়েও উঠে এসেছে একাধিক জল্পনা। এরই মাঝে বাবা-মেয়ে জুটির ছবি মুক্তির পথে। একাধিকবার সড়ক ২ বয়কটের ডাক উঠেছে নেট দুনিয়াতে। ট্রেলার মুক্তির পরই তা ভরে উঠল লক্ষ লক্ষ ডিসলাইকে। এই ঘোর না কাতটেই এবার আক্রান্ত ছবির গান।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের এক মিউজিশিয়ানের হঠাৎ সড়ক ২-এর গানের সুর চুরি করা হয়েছে। তিনি নিজে এই গানের সুর দিয়েছিলেন ২০১১ সালে। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন, ট্রেলার দেখতে দেখতে গানটা তাঁর খুব চেনা চেনা মনে হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি আবিষ্কার করেন তা তাঁর নিজের সুর করা গান। ট্রেলারের একটি অংশ ও গানের ভিডিও একই সঙ্গে চালিয়ে তা দেখিয়েও দিলেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জনতার রোষে ঘি ঢালার উপক্রম।

https://twitter.com/ssaleemofficial/status/1293441944312598534?s=20

আরও এবার কটাক্ষের মুখে পড়তে হল সড়ক ২ টিমকে। যদিও এই গান ও ভিডিও নিয়ে কোনও মন্তব্যই করা হয়নি এখন ছবির টিমের পক্ষ থেকে। সড়ক ২ ছবি মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৮ তারিখে।

আরও অন্যান্য খবর