‘যশ’ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে রাজ্যপাল! প্রশংসা করলেন রাজ্যের তৎপরতার

আমফান পরবর্তী দুর্নীতিকে ঘিরে বারবার রাজ্যকে আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনিতেও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপালের ন্যূনতম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টুকুও নেই। রোজ‌ই বিভিন্ন বিষয়ে খটাখটি লেগেই থাকে। তবে এদিন একটু

অন্যরকম গলা শোনা গেল রাজ্যপালের।

কালকেই রাজ্যে আগমন ঘূর্ণিঝড় যশের।‌ অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে রাজ্য রক্ষার চেষ্টা। আর আজ সেই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে গিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার‌ও কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন- যশ মোকাবিলায় প্রস্তুত পুরুলিয়া! মোতায়েন সেনাবাহিনী, NDRF

আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজনৈতিক বিবাদ-সংঘাত ভুলে একসঙ্গে মানুষের জন্য কাজ করার আহ্বান দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেইসঙ্গে ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের তৎপরতার।

এই পরিস্থিতির আপডেট নিতে আলিপুর আবহাওয়া দফতরেও জান রাজ্যপাল। ঘূর্ণিঝড়ের আতঙ্কে ত্রস্ত গোটা রাজ্য। ঝড়ের গতি প্রকৃতি নিয়ে সেখানকার অধিকর্তাদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন-আসছে শক্তিশালী “যশ”, ঝড়ের দিন বিভিন্ন জায়গায় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ পরিষেবা! জানাল CESC, চালু হেল্পলাইন নম্বর

সেখান থেকে বেরিয়েই আগত ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। বলেন, “আমফানের মতো পরিস্থিতি তৈরি হোক কেউ আমরা চাই না। ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। এটা অত্যন্ত আনন্দের বিষয়। সব কাজেই এভাবে সমন্বয় রাখা প্রয়োজন।”

RELATED Articles