পুরভোটের দিন নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপালের, বিধানসভা অধিবেশন স্থগিত করলেন জগদীপ ধনখড়, চালু ১৭৬ নম্বর ধারা

পুরভোটের দিন নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপালের। বিধানসভা না ভেঙেই তা স্থগিত করে দিলেন জগদীপ ধনখড়। এই ঘটনা রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল ফেলে দিয়েছে।

তিনি টুইট করে লেখেন, “সংবিধানের ১৭৪ নম্বর ধারার উপধারা ২-এর অধীনে ১২ ফেব্রুয়ারি থেকে স্থগিত থাকছে অধিবেশন”। এই ধরনের নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গে বিধানসভা অধিবেশন স্থগিত রাখার ঘটনা এর আগে কখনও ঘটেনি। এই পরিস্থিতিতে নবান্ন-রাজভবন সংঘাত নতুন পর্যায়ে পৌঁছল বলেই মনে করা হচ্ছে।

https://twitter.com/jdhankhar1/status/1492390605301121027?t=wDNxl1zdZWnq4Ue3An1miA&s=19

প্রসঙ্গত, দিল্লিতে বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যপালকে অপসারণ করার দাবী জানিয়ে সরব হয় তৃণমূল। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে বেসরকারিভাবে রাজ্যপালকে সরানোর জন্য দাবী জানানো হয়। এমনকি, জগদীপ ধনখড়কে সরানোর দাবীতে সংসদে প্রস্তাব আনে তৃণমূল।

বিগত অনেক মাস ধরেই নবান্ন ও রাজভবনের সংঘাত চরমে উঠেছে, পুরবিল নিয়ে সংঘাত বাড়ে রাজ্যপাল ও বিধানসভার অধ্যক্ষের মধ্যে। বিধানসভায় গিয়েই রাজ্যপাল রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের নাম না করেই জগদীপ ধনখড়কে ‘ঘোড়ার পাল’ বলে তোপ দাগেন। এবার বিধানসভার অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল।

RELATED Articles