সভামঞ্চেই ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি, ঠিক করতে গিয়ে মমতার হাতে ফুটল সেফটিপিন, রক্তারক্তি কাণ্ড, তারপর যা ঘটল…

Hawai chappal of Mamata Banerjee was torn: চলছে লোকসভা নির্বাচন। চার দফার ভোট হয়ে গিয়েছে। সামনেই রয়েছে পঞ্চম দফার ভোট। তৃণমূল প্রার্থীদের সমর্থনে রাজ্যের নানান প্রান্তে গিয়ে নির্বাচনী সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই এক নির্বাচনী সভায় গিয়ে এবার ঘটল এক বিপত্তি। সভামঞ্চের মধ্যেই মুখ্যমন্ত্রীর চটিটাই গেল ছিঁড়ে (Hawai chappal of Mamata Banerjee was torn)

কী ঘটেছে গোটা ঘটনাটি (Hawai chappal of Mamata Banerjee was torn)?

আজ, শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে একটি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্যও রাখেন ভালোভাবেই। কিন্তু এরপরই ঘটে যায় এক বিপত্তি। মমতা বুঝতে পারেন, তাঁর পরনের চটিটি ছিঁড়ে গিয়েছেন (Hawai chappal of Mamata Banerjee was torn)

তাঁর নিরাপত্তারক্ষী বলেন যে নতুন চটি আনিয়ে দেবেন। কিন্তু বাধা দেন মমতা (Mamata Banerjee)। পাল্টা প্রশ্ন করেন, ‘কোথা থেকে আনবে’? এরপর বলেন একটা সেফটিপিন পেলে তিনি আপাতত চটিতে লাগিয়ে তা ব্যবহার করতে পারবেন (Hawai chappal of Mamata Banerjee was torn)। আসলে, মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ ধরণের হাওয়াই চটি ব্যবহার করেন। সেই চটি সেই মুহূর্তে সেখানে পাওয়া যাবে কী না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

Hawai chappal of Mamata Banerjee was torn, ‬ ‪‎Mamata Banerjee, hawai chappal, torn, on stage. vote campaign, 2024 Lok Sabha Election,

তবে সেফটিপিন পেলেও তা দিয়ে ঘটে আরও এক বিপত্তি। মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চটিতে সেফটিপিন লাগাতে সাহায্য করেন সেখানে উপস্থিত মন্ত্রী বীরবাহা হাঁসদা ও মঞ্চে উপস্থিত অন্যান্য মহিলা তৃণমূল নেত্রীরা (Hawai chappal of Mamata Banerjee was torn)। কিন্তু চটিতে সেফটিপিন লাগাতে গিয়ে তা হাতে ফুটে যায় মুখ্যমন্ত্রীর। যদিও তাতে বিশেষ আমল দেন নি তিনি।

এদিকে চটি ছিঁড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মঞ্চে ইন্দ্রনীল সেনের উদ্দেশে বলেন, “ইন্দ্রনীল, তুমি গান সেট করো। আমার চটিটা ছিঁড়়ে গিয়েছে। আমি একটু সেফটিপিন লাগিয়ে নিই। আসলে চটির দোষ নয়। ওর যা আয়ু, তার চেয়ে বেশি আমি হেঁটে ফেলেছি”।

প্রসঙ্গত, পরনে সাদা শাড়ি ও পায়ে হাওয়াই চটি- এটিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিরাচরিত ফ্যাশন বলা যায়। চিকিৎসকদের পরামর্শে ইদানিং একটি বিশেষ কোম্পানির চটি পরেন তিনি। কাজে ব্যস্ততা থাকলেও প্রতিদিন ভালোই হাঁটাহাঁটি করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কারণে এদিন তাঁর চটি ছিঁড়ে যাওয়ার নেপথ্যে অতিরিক্ত হাঁটাহাঁটিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী (Hawai chappal of Mamata Banerjee was torn)

RELATED Articles