স্কুল খোলার আগে দুই শিক্ষকের মারপিট, ভূগোলের শিক্ষককে মারধর প্রধান শিক্ষকের, তুমুল উত্তেজনা কৃষ্ণনগরে

আগামীকাল থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। করোনা কালে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ীই নানান স্কুলে চলছে প্রস্তুতি।

করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের সম্পূর্ণ নিরাপত্তার জন্য নেওয়া হচ্ছে নানান ব্যবস্থ। এরই মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল একটি স্কুলে। দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠে এল। ভূগোল শিক্ষককে মারধর করলেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে আজ, বুধবার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন প্রধান শিক্ষকের কাছে নিজের বেতনের স্টেটমেন্ট নিতে যান ওই ভূগোলের শিক্ষক। কিন্তু তা দিতে চান নাস প্রধান শিক্ষক। এর ফলে প্রধান শিক্ষকের অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ করেন ওই ভূগোলের শিক্ষক। এরপর সংবাদমাধ্যমের তরফে প্রধান শিক্ষককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও কিছু বলতে চান নি।

এরপর দেখা যায় ভূগোলের শিক্ষক প্রথমে প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেন। এরপর প্রধান শিক্ষক ওই ভূগোলের শিক্ষককে বেধড়ক মারতে থাকেন। অন্যান্য শিক্ষকরাও তাঁকে সামালতে পারেন না। এই ঘটনায় গোটা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে জানা যাচ্ছে, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ রয়েছে। মিড ডে মিল থেকে শুরু করে টাকাপয়সার নয়ছয়, এমন নানান অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই নিয়ে অন্যান্য শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশ জানালেও কোনও লাভ হয়নি। প্রধান শিক্ষক বহাল তবিয়তে নিজের চেয়ারে বসে রয়েছেন।

RELATED Articles