রাজ্যে ভোট মিটে গিয়েছে। এখন সাধারণ মানুষের শুধু চিন্তা করোনা নিয়ে। কারণ রাজ্যে দৈনিক সুস্থতার হার বাড়লেও সংক্রমণের হার কিন্তু কমছে না। এমতাবস্থায় রাজ্যের চারিদিকে অক্সিজেন এবং বেডের আকাল পড়েছে।
তাই মানুষের সাহায্যার্থে এবারে এগিয়ে এল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন থেকে সম্প্রতি চালু করা হয়েছে বেশকিছু হেল্পলাইন নম্বর যেগুলিতে ফোন করে সাহায্য পেতে পারেন রোগী এবং রোগীর পরিবারের মানুষ জন।
আসুন এক ঝলকে করে নেওয়া যাক সেই নম্বরগুলো-
করোনা আক্রান্তরা সরাসরি ফোন করতে পারেন, 1800313444222। রাজ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত তথ্য জানার জন্য একটি ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।ফোন নম্বরটি হল 03340902929।
কলকাতা পুরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা হেল্প লাইন নম্বর হল 03322197202 ও 22411255।
এছাড়া টেলি মেডিসিন ও সাইকোলোজিক্যাল কাউন্সিলিং সংক্রান্ত হেল্প লাইনের নম্বর হল 1800313444222।
এছাড়াও কলকাতা পুরসভার চালু করা কন্ট্রোল রুমের নম্বর 03322861212 ও 03322861313।





