তিনি প্রধানত বলিউডের কন্ট্রোভার্সি কুইন নামেই বেশি পরিচিত। টুইটে বা কোনও ভিডিওতে নানান বিতর্কমূলক মন্তব্য করে খবরের শিরোনামেই থাকেন তিনি। প্রতিপক্ষকেও বেশ কড়াভাবেই আক্রমণ করেন কঙ্গনা রানওয়াত।
এবার কঙ্গনার এই রোষের মুখ থেকে পার পেল না বাংলাও। বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কঙ্গনা। গতকাল, ২রা মে ছিল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দীর্ঘ ৩৩দিন ভোটের লড়াইয়ের পর অবশেষে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের বাংলার মসনদ দখল করেছে তৃনমূল। বিজেপিকে গো-হারা হারিয়ে তৃতীয়বারের জন্য বাংলায় সরকার গঠন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আরও পড়ুন- পিসিকে অনুকরণ করে প্রচারে দাপিয়ে বেড়িয়েছেন, ভোটে না দাঁড়িয়েও বড় জিত হাসিল ভাইপোর
এদিন চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগে থেকে তৃনমূল কর্মী-সমর্থকরা নিজেদের জয় উদযাপন শুরু করে দেন। আর অন্যদিকে, মমতাকে তীব্র আক্রমণ শানিয়ে কঙ্গনা টুইটে লেখেন, “বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় শক্তি। ট্রেন্ড থেকেই বোঝা যাচ্ছে হিন্দুরা আর ওখানে সংখ্যা গরিষ্ঠতায় নেই। আর তথ্য অনুযায়ী বাঙালি মুসলিমরা গোটা ভারতের মধ্যে সবথেকে বেশি দরিদ্র ও বঞ্চিত। ভালো, আরো একটা কাশ্মীর তৈরি হচ্ছে”।
https://twitter.com/KanganaTeam/status/1388758033493204995
গতকাল, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ফের কিছু সময় পর ঘোষণা হয় যে মমতা নন, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছেন নন্দীগ্রাম থেকে। এই নিয়েও কটাক্ষ করেন কঙ্গনা। তাঁর আরও বক্তব্য, ২০১৬-এর তুলনায় বিজেপি বাংলায় অনেক বেশি আসন পেয়েছে।
আরও পড়ুন- সম্পূর্ণ ব্যর্থ মোদী ম্যাজিক, প্রধানমন্ত্রীর সভা করা বেশিরভাগ কেন্দ্রেই হারের মুখ দেখল বিজেপি
এর আগে অনেকবারই কঙ্গনা রানওয়াত খোলাখুলিভাবে নরেন্দ্র মোদী ও বিজেপির প্রশংসা করেছেন। এর আগে মহারাষ্ট্রের শিবসেনা দলকে আক্রমণ করে তিনি বলেছিলেন যে মুম্বই ধীরে ধীরে নাকি কাশ্মীরে পরিণত হচ্ছে। এবার সেই একই অভিযোগ আনলেন তিনি বাংলার বিরুদ্ধেও।





