Weather update : স্বস্তির দিন শেষ! চলতি সপ্তাহেই ফের ঘাম ঝরাবে গরম, সতর্ক করল আবহাওয়া অফিস!

গত কয়েকদিন ধরেই বাংলা জুড়ে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সকাল হতেই রোদের তেজে ঘর ছেড়ে বেরোতে কষ্ট হচ্ছে বহু মানুষের। রাস্তায় নামলেই মাথার ওপর আগুন, শরীরে ঘাম – ফলে স্বস্তির খোঁজে সকলে সন্ধের দিকেই তাকিয়ে। বৈশাখের এই সময়ে দুপুরের উত্তাপ যেন পুড়িয়ে দিচ্ছে রাস্তাঘাট, বাজার কিংবা বাস-অফিসফেরা যাত্রীদেরও। গরমে হাঁসফাঁস করছেন ছোট থেকে বড়, অফিসপাড়ার মানুষ থেকে পড়ুয়ারা – কারও যেন নিস্তার নেই।

ঠিক এইরকম সময়েই হঠাৎ করে বিকেলের দিকে আকাশ কালো করে আসে। দমকা হাওয়ার সঙ্গে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি – আর তাতেই খানিকটা স্বস্তির নিশ্বাস শহরবাসীর। কলকাতা সহ একাধিক জেলায় এই অকাল বৃষ্টি যেন প্রকৃতির আশীর্বাদ হয়ে এল। গরমের কষ্ট থেকে সাময়িক মুক্তি মিললেও প্রশ্ন উঠছে, এই স্বস্তি কি দীর্ঘস্থায়ী হবে? নাকি ফের কয়েকদিনের মধ্যেই উধাও হবে এই আরাম?

আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা যাচ্ছে, আজ অর্থাৎ সোমবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের ৮টি জেলা – উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দিনাজপুরেও একই সতর্কতা জারি হয়েছে। তবে বৃষ্টির সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

শুধু পশ্চিমবঙ্গ নয়, সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, অসম, অরুণাচল প্রদেশ, বিহার এবং জম্মু ও কাশ্মীরেও। ফলে দেশের একাধিক রাজ্যেই আবহাওয়ার এমন আচমকা পরিবর্তনে জনজীবনে কিছুটা হলেও প্রভাব পড়তে চলেছে। আবহাওয়ার এই বদল অবশ্য কৃষিকাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ Astrology: ২২ এপ্রিল বজরংবলীর আশীর্বাদে খুলছে ভাগ্যের দরজা! জ্যোতিষ শাস্ত্র বলছে ৫ রাশির কপালে বড় সাফল্য!

তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী নয় বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বরং আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যজুড়ে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। বাড়বে তাপমাত্রা – ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জলীয়বাষ্পের মাত্রা বাড়ায় অস্বস্তিও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ স্বস্তির এই বৃষ্টি খুব বেশিদিন নয়, বরং ফের গরমের দাপটেই হাঁসফাঁস করতে হতে পারে সাধারণ মানুষকে – এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। তাই আপাতত এই স্বস্তিকে উপভোগ করলেও প্রস্তুত থাকতে হবে ফের গরমে ঘাম ঝরানোর জন্য।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles