তীব্র দাবদাহে জ্বলবে বঙ্গবাসী, গরমের রেশ এখনই কাটছে না, রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহের ইনিংস

এপ্রিলের শুরু থেকেই গরম ইনিংস নিতে শুরু করেছিল। এপ্রিলের মাঝে মাঝেতে প্রায় চরমে উঠেছে গরম। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের (Heat wave) সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সুপ্রভাত থেকে রবিবার পর্যন্ত চলবে তাপ প্রবাহের রেশ। আজও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে সপ্তাহ জুড়ে। অত্যাধিক গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা বেড়ে চলেছে। ‌

পশ্চিমের জেলাগুলিতে চরম গরম ও তাপ প্রবাহের (Heat wave) সতর্কবার্তা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে বলেছে, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাইরে রোদে না বেরোতে। ‌আগামীকাল দক্ষিণবঙ্গের চার জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

কলকাতা সহ বাকি জেলাতে ও তাপপ্রবাহের (Heat wave) পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের তিন জেলায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। সাথে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। গরমে অস্বস্তি বজায় থাকবে উত্তরের মালদহ ও দুই দিনাজপুরে। ‌

সপ্তাহের শেষেও রেহাই নেই কলকাতাবাসীর। বাড়বে গরম, অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তাপপ্রবাহের (Heat wave) সর্তকতা জারি রয়েছে। শুক্রবার সকাল থেকে পরিষ্কার আকাশ ঝলমলে রোদ। সকাল থেকেই পারদ উর্দ্ধমুখী। ‌কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

RELATED Articles