Complaints against Mamata Banerjee: লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও উত্তপ্ত হচ্ছে রাজ্য। একে তো গরমের তীব্র দাবদাহ আর এই সঙ্গে আবার যোগ হয়েছে ভোটের উত্তাপও। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। মমতার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠল।
কী মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Complaints against Mamata Banerjee)?
কিছুদিন আগেই জলপাইগুড়িতে এক নির্বাচনী সভায় কিছু মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, তাঁর কনভয় দেখে বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দিয়েছেন। সেই মুহূর্তে সেখানে কিছু না বললেও পরে জলপাইগুড়ির সভা থেকে মমতা বলেন, “এত বড় সাহস। আমার গাড়ি দেখে বলছে, চোর চোর! সুযোগ থাকলে জিভটা কেটে নিতাম। ভোট বলে আমি কিছু বলিনি” (Complaints against Mamata Banerjee)।
তাঁর এই ‘জিভটা কেটে নিতাম’ মন্তব্যের বিরুদ্ধেই এবার কমিশনে নালিশ জানাল বিজেপি। মুখ্যমন্ত্রী এমন ধরণের শব্দ কীভাবে ব্যবহার করতে পারেন, তা নিয়ে উঠল প্রশ্ন। বিজেপির দাবী, মমতার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সংবাদমাধ্যমও এই নিয়ে আলোচনা করছে। এই মন্তব্য হিংসাকেই উস্কানি দিচ্ছে বলে দাবী বিজেপির। সেই কারণে এবার মমতার এহেন মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি (Complaints against Mamata Banerjee)।
লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই নানান রাজনৈতিক নেতাদের একে অপরকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ছে। একে অপরকে নিশানা করতে গিয়ে অনেকেই নানান বেফাঁস মন্তব্য করে ফেলছেন। আর এর জেরে বিপাকে পড়তে হচ্ছে দলকে। নানান প্রার্থীদের নানান মন্তব্যের জেরে অভিযোগ যাচ্ছে কমিশনেও। আর এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই কমিশনে নালিশ করল বিজেপি (Complaints against Mamata Banerjee)।
মমতার এই বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছিলেন, “জিভ টেনে ছিঁড়বেন? সেদিন চলে গিয়েছে। কিছুই ছিঁড়তে পারবেন না। এবার মানুষ যা করার সব করবে। জুতো, লাঠি, ঝাঁটা দেখাচ্ছে আপনাদের নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও শেষ জীবনে দেখতে হচ্ছে। পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন। তাই অপমান সহ্য করতে হচ্ছে। উনি অবসর নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলটাই বৃদ্ধাশ্রম হবে” (Complaints against Mamata Banerjee)।





