দু’দিন খানিক স্বস্তি মিলেছিল বটে। কিন্তু তা যে ক্ষণস্থায়ী তা আগেই জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আজ, বুধবার থেকে ফের গরমে পুড়বে দক্ষিণবঙ্গ। আর এবার আবার উত্তরবঙ্গেও লু (Heatwave) বওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পর্যন্ত রাজ্যের ২৩টির মধ্যে ১৮টি জেলাতেই তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
দহনজ্বালা (Heatwave) থেকে যে এখনই মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী, তা বেশ স্পষ্ট। এই গরম অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে। আবহবিদরা জানাচ্ছেন, ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতায় তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ, বুধবার ও বৃহস্পতিবার দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় তাপপ্রবাহের (Heatwave) লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণাতেও তাপপ্রবাহের (Heatwave) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচদিন প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে আবহাওয়া সূত্রে খবর।
আজ, বুধবার পশ্চিমের তিন জেলায় সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিকই কিন্তু তাতে স্বস্তি মিলবে না। তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। আজ থেকে শুরু হবে তাপপ্রবাহের (Heatwave) দ্বিতীয় স্পেল। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, এবার উত্তরবঙ্গেও চলবে তাপপ্রবাহ (Heatwave), এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। সমতলের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!