পুলিশের চাকরি ছেড়ে স্বপ্নের চাকরির পিছনে ছুটেছিলেন, শিক্ষকতায় যোগ দেন, হাইকোর্টের রায়ে চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ‘যোগ্য’ প্রবীর

SSC Candidate: পুলিশের ডাণ্ডা ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন চক-ডাস্টার। ছোটো থেকেই স্বপ্ন ছিল ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর হবেন। সেই কারণেই পুলিশের চাকরি অবলীলায় ছেড়ে দিয়ে যোগ দিয়েছিলেন শিক্ষকতায় (SSC Candidate)। ৬ বছর চাকরিও করেন। কিন্তু সেই সুখ যে কপালে সইল না। গত সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি খোয়ালেন যোগ্য প্রার্থী প্রবীর মজুমদার (SSC Candidate)

প্রবীর মজুমদার নদিয়ার বাসিন্দা। ছোটো থেকে অর্থকষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছেন। বন্ধুদের থেকেই খবর পেয়েছিলেন যে পুলিশে লোক নিচ্ছে। ফলে আবেদন করেন। পেয়েও যান চাকরি। কিন্তু স্বপ্ন যাবে কোথায়! শিক্ষকতার স্বপ্ন বুকে বেঁধেই পুলিশের চাকরি করছিলেন। চাকরির মাঝে সিফটিং ডিউটির মাঝেই চালিয়ে যাচ্ছিলেন পড়াশোনা। বিএড করেন (SSC Candidate)

এরপর ২০১৬ সালে এসএসসি পরীক্ষা দেন (SSC Candidate)। পাশ করেন। ২০১৮ সালে চাকরিতে যোগ দেন। কিন্তু কলকাতা হাইকোর্ট ২০১৬ সালে এসএসসি-র গোটা প্যানেল বাতিল করেছে। চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। এর মধ্যে যোগ্য প্রার্থী রয়েছেন ১৯ হাজার। তাদের মধ্যেই পড়েন প্রবীরবাবুও। কিন্তু অযোগ্যদের কারণে চাকরিটা খুইয়ে এখন কান্নায় ভেঙে পড়েছেন তিনি (SSC Candidate)।  

গতকাল, মঙ্গলবার ধর্মতলায় যোগ্য শিক্ষকদের সঙ্গে আন্দোলনে সামিল হন প্রবীরবাবু (SSC Candidate)। তিনি বলেন, “বুঝতেই তো পারছেন পুলিশের চাকরি কতটা পরিশ্রমের-কঠিন। বিভিন্ন শিফটের ডিউটি। তার মাঝেই পড়াশোনা করতাম। বন্ধুদের কাছ থেকে নোটস নিতাম। পড়াশোনাটা চালিয়ে যাই চাকরির পাশাপাশি” (SSC Candidate)

২০০৯ সালে এসএসসি-তে ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলেন প্রবীরবাবু কিন্তু সেখানে বাদ পড়ে যান। এরপরই যোগ দেন পুলিশে। কিন্তু পড়াশোনা থামে নি তাঁর। ২০১৬ সালে ফের পরীক্ষা দিয়ে চাকরি পান ২০১৮-তে (SSC Candidate)। কিন্তু এখন সবটাই অতীত। প্রবীরবাবুর কথায়, “খুবই বিপর্যস্ত। এখন অনেকেই বলছে, আগের চাকরি ছাড়লি কেন, ওটা তো সিকিওরড ছিল। আমি আদালতের রায় নিয়ে কিছু বলব না, আমাদের কোর কমিটি রয়েছে (SSC Candidate)। আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি”।

প্রবীরবাবু জানান, তাঁর বাড়িতে বৃদ্ধ মা-বাবা রয়েছেন। তাঁর স্ত্রীর এক কঠিন অপারেশন হয়েছে দিন দশেক আগে। আড়াই বছরের সন্তান রয়েছে। এখন চাকরি হারিয়ে চারিদিক যেন অন্ধকার দেখছেন তিনি (SSC Candidate)।  

RELATED Articles