গরমে নাজেহাল বঙ্গবাসী, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ, বইছে লু, বৃষ্টির সম্ভাবনা কী আদৌ রয়েছে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

Heatwave in South Bengal: আজ বুধবার আকাশ পরিস্কার থাকলেও, অস্বস্তিকতর পরিস্থিতি তাপমাত্রার পারদ বাড়তেই। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কলকাতায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ বাড়বে (Heatwave in South Bengal)। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত লু বইতে পারে। আগামী কয়েকদিন কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে।

অসহ্য গরমে নাজেহাল বাংলা। ক্রমশ বেড়ে চলেছে গরমের দাপট। চলছে তাপপ্রবাহ। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহের রেশ (Heatwave in South Bengal)। অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এখনই তাপমাত্রা নামার কোন সম্ভাবনা নেই। নেই বৃষ্টির সম্ভাবনাও। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাসের কারণেই দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক গরম বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড়। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়েছে জেলায় জেলায় (Heatwave in South Bengal)। সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাঁকুড়া। সেখানকার তাপমাত্রা ছিল ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। তৃতীয়তে কলাইকুণ্ডা, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ডিগ্রি সেলসিয়াস ।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ৪-৫ দিন দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বুধ এবং বৃহস্পতিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমনের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে (Heatwave in South Bengal)। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরমের পরিবেশ বজায় থাকবে। এদিকে শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার উর্ধ্বমুখীতায় পিছিয়ে নেই কলকাতা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ৷

দক্ষিণবঙ্গে লু বইতে (Heatwave in South Bengal) থাকলেও, উত্তরবঙ্গের ছবিটা একদম অন্য। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সাথে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ। দুই দিনাজপুর ও মালদাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনাজপুর মালদাতে বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা দু তিন ডিগ্রি বেশি রয়েছে।

RELATED Articles