ছুটির দিনে ভারী বৃষ্টি, বাংলায় অতি ভারী বৃষ্টির জেরে জারি সতর্কতা

Heavy Rain Alert: আজ রবিবারও রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Heavy Rain Alert)। আগামী ৪-৫ দিন ধরে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এর সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ রাজ্যের চার জেলায় ভারী বৃষ্টি চলবে (Heavy Rain Alert)। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আকাশ থাকবে মেঘলা, কখনও আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Alert)। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টিপাত হয়েছে ১৭.৫ মিলিমিটার (Heavy Rain Alert)

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Alert)সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭.৫ মিলিমিটার। বৃষ্টির সাথে বজ্রপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে (Heavy Rain Alert)। ‌

RELATED Articles