ষষ্ঠীর সন্ধ্যাতেই শহরে নেমেছিল বৃষ্টি। এর জেরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে যাওয়া আমজনতার আনন্দে কিছুটা হলেও ভাটা পড়ে। সকলেই ভেবেছিলেন যে বাকি আনন্দটা সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুষিয়ে নেবেন। কিন্তু বাধ সাধছে নিম্নচাপ। ভারী বৃষ্টিতে শহর ভাসার পূর্বাভাস।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, তার জেরে আজ, রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। আজ, রবিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর দুই ঘূর্ণাবর্তের জেরে শহর কলকাতা অষ্টমীতে ভাসতে পারে। অষ্টমীর দিনের জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিন উত্তরবঙ্গেও অল্পবিস্তর বৃষ্টিপাত হতে পারে।
তবে নবমীর দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। কোথাও কোথাও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিনও দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, উত্তরবঙ্গে নবমী থেকে বৃষ্টি শুরু হবে। আবহাওয়া দফতরের তরফে জানা যাচ্ছে যে নবমীর রাতে ভাসবে প্রবল বৃষ্টিতে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!