Heavy Rain Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর দিয়ে বিহার এবং উত্তর প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিং-এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত, যা বাংলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Heavy Rain Alert)।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল- কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে (Heavy Rain Alert)।
উত্তরবঙ্গে আবারও দুর্যোগপূর্ণ সপ্তাহ শুরু হয়েছে। উপরের পাঁচ জেলায় আজ, শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Heavy Rain Alert)। সপ্তাহের মাঝে বৃষ্টি আরও বাড়তে পারে।
আজ, শনিবার বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রভাব কমতে পারে।দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Heavy Rain Alert)। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ক্রমশ বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গে কমতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বৃষ্টির ফলে দিনের এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গত ২৪ ঘন্টায় ২৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে (Heavy Rain Alert)।






