RSS Wants Dilip Ghosh To Be State President: ফের বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষকেই চায় আরএসএস। নিজেদের ঘরের ছেলেকেই ফেরত চায় রাজ্যের জন্য, এমনটাই সুপারিশ করা হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের তরফে (RSS Wants Dilip Ghosh To Be State President)। দিল্লির নেতাদের কাছেও প্রথম পছন্দ হিদেবে পাঠানো হয়েছে দিলীপের নামই। এরপরই কী বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে?
কিছুদিন আগেও বিধানসভায় গিয়ে কোনও বিধায়ক বা বিরোধী দলনেতার দেখা পান নি দিলীপ ঘোষ। কিন্তু গত বৃহস্পতিবার দেখা গেল একেবারে অন্য এক চিত্র। নিজের জন্মদিনে বিধানসভায় পা রাখতেই উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছায় ভূষিত হলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে যান দিলীপ। সেখানে দিলীপকে ফুলের তোড়া দিয়ে, উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান শুভেন্দু। হয় মিষ্টিমুখও। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আর তা নিয়েই শুরু হয় নানান জল্পনা-কল্পনা। বঙ্গ বিজেপিতে নতুন সমীকরণের ইঙ্গিত মেলে। তাহলে কী দিলীপ ঘোষই রাজ্য সভাপতি হচ্ছেন, এমন ইঙ্গিত পেয়েই দিলীপের সঙ্গে সমস্ত খারাপ সম্পর্কের ইতি টানলেন শুভেন্দু, উঠেছে প্রশ্ন। বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি হিসেবে আরএসএসের প্রথম পছন্দ দিলীপ ঘোষ (RSS Wants Dilip Ghosh To Be State President)। আর ২ নম্বর স্থানে নাম রয়েছে শমীক ভট্টাচার্যের।
এসবের মধ্যেই আবার গতকাল, শুক্রবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে দেখা যায় বিধানসভায় পরিষদীয় দলের ঘরে। বিধায়ক বা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে দলের সাধারণ সম্পাদক নিজে এসেছেন, এমন ঘটনা নজিরবিহীন। আসলে সূত্রের খবর, পরিষদীয় দল ও রাজ্য বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। শুভেন্দু নিজের মতো করে পরিষদ চালান আর রাজ্য বিজেপি চলে নিজের মতো। এই নিয়ে অভিযোগ কাটাতেই অমিতাভ বিধানসভায় এসে বিরোধী দলনেতা ও বিধায়কদের সঙ্গে কথা বলেন বলে খবর।
বিধানসভায় প্রথমে দিলীপ ও পরে অমিতাভর আসা নিয়ে অনেকের ধারণা, দিল্লির নির্দেশেই দলে একতার ছবি স্পষ্ট করতে চাইছে দল। কারণ ইদানিংকালে বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে। আবার অন্যদিকে, দিলীপ ঘোষ ফের রাজ্য সভাপতি হতে পারেন, সেই ইঙ্গিত হয় পেয়েছেন শুভেন্দু, সেই কারণেই পুরনো ছবি বদলানোর চেষ্টা আর কী (RSS Wants Dilip Ghosh To Be State President)!
আসলে শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিলীপের সঙ্গে তাঁর সম্পর্ক বিশেষ ভালো না। আবার চব্বিশের লোকসভা নির্বাচনে দিলীপের আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর করার নেপথ্যে শুভেন্দুর হাতই রয়েছে বলে ধারণা অনেকের। ফলে নিজের পরাজয় নিয়ে পরোক্ষভাবে শুভেন্দুকে কটাক্ষও করেছিলেন দিলীপ। ফলে দিলীপ যদি ফের রায় সভাপতির পদে আসেন (RSS Wants Dilip Ghosh To Be State President), সেক্ষেত্রে বিরোধী দলনেতার সঙ্গে সদ্ভাব থাকাটা বাঞ্ছনীয়। ফলে সেই কারণেই হয়ত নিজেদের পুরনো বিবাদ ভুলতে চাইছেন শুভেন্দু ও দিলীপ দু’জনেই।





