Heavy Rain and Thunderstorm Alert: শুক্রবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বেলা বাড়লেও অব্যাহত রয়েছে। হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় আগামী দুই থেকে তিন ঘণ্টা বজ্রঝড় সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Heavy Rain and Thunderstorm Alert)। হালকা থেকে মাঝারি ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত (Heavy Rain) জারি থাকবে। পরবর্তী দুই সপ্তাহে স্বাভাবিক ও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।
উল্লেখ্য, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমের, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়ার কাঁথি পর্যন্ত বিস্তৃত। এটি দক্ষিণ-পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত যা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে (Heavy Rain and Thunderstorm Alert)।
দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা বেড়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কলকাতাসহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে (Heavy Rain and Thunderstorm Alert)। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ‘ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন’ হবে, রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে, রবিবার পর্যন্ত কিছু এলাকায় ভারী বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।।





