বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা নেই, কবে থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, অপেক্ষার প্রহর শেষই হচ্ছে না বঙ্গবাসীর

Rain Forecast in South Bengal: দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনই ভারী বৃষ্টি নেই। জুন মাসেই বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রয়োজনের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। ৬৪ শতাংশ বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গে। ‌আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Rain forecast) রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (Rain Forecast in South Bengal)। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ার কিছু এলাকায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় (Rain Forecast in South Bengal)

আজ সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির ঘরে। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি। আগামীকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে (Rain forecast), এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (Rain Forecast in South Bengal)। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। কালবৈশাখী ঝড় দেখতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া।

বুধের পর বৃহস্পতিতেও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তার জেরে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে (Rain Forecast in South Bengal)

মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast in South Bengal)। উত্তরবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্ত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং-এ। বৃহস্পতি শুক্রবারেও দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বৃহস্পতিবারে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ‌

RELATED Articles