Heavy Rain Forecast in South Bengal: বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। উপকূলীয় অঞ্চল ও পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (heavy rain forecast) দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Forecast in South Bengal)।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ, শুক্রবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল, শনিবার থেকে সোমবার পর্যন্ত, পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (Heavy Rain Forecast in South Bengal)।
মধ্য বঙ্গোপসাগরে গঠিত নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে এবং ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী দুই দিনের মধ্যে এটি আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছাবে। আর তাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা (heavy rain forecast) রয়েছে (Heavy Rain Forecast in South Bengal)।
কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির পূর্বাভাস (heavy rain forecast) দেওয়া হয়েছে। রবিবার, ২১ জুলাই, দিনভর মেঘলা আকাশ থাকবে। সেদিন বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Forecast in South Bengal)। আজ শুক্রবার, কলকাতায় আংশিক মেঘলা আকাশ। মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামীকাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার (Heavy Rain Forecast in South Bengal)।





