সপ্তাহান্তে ঝেঁপে আসবে বৃষ্টি, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে জারি ভারী বৃষ্টির পূর্বাভাস

Heavy Rain Forecast in South Bengal: বর্ষা ছুটি নেওয়ার আগেই ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। এই নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে, আজ বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। তবে শুক্রবার থেকে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হবে। এর ফলে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা সারা রাজ্য জুড়ে বৃদ্ধি পাবে (Heavy Rain Forecast in South Bengal)।

এই পরিস্থিতিতে রবিবারের একুশে জুলাইয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভিজতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলায় নিবিড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ এবং কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস রয়েছে। উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে (Heavy Rain Forecast in South Bengal)

শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা রয়েছে, যেখানে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Heavy Rain Forecast in South Bengal)

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Heavy rain) রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে (Heavy Rain Forecast in South Bengal)। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমিটার।

আরও অন্যান্য খবর