রাজ্যজুড়ে আগামী ২৪ ঘন্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবারের পর বুধবারেও রেহাই নেই। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সমগ্র রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে রাজ্যে। আজও দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা করেছে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে অধিকাংশ জেলাতেই।

পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতেই রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে বলে হাওয়া অফিসের খবর। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর