সপ্তাহের প্রথম কর্মদিবসেই বৃষ্টি, অফিস যেতে দুর্ভোগ বঙ্গবাসীর। সকাল থেকেই কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় নেমেছে বৃষ্টি। এছাড়াও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। আজ দক্ষিণবঙ্গ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে।
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বিকেল ফের প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড় বইতে পারে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই আবহে দক্ষিণবঙ্গের সব জেলায় সেদিন জারি থাকবে কমলা সতর্কতা। এদিকে আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গে।
বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ফের বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেখানে। এই আবহে সেদিন দক্ষিণের সব জেলায় জারি থাকবে কমলা সতর্কতা।
বৃহস্পতি শুক্রবারেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি জারি থাকবে। জেলায় জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তার জেরেই জারি রয়েছে হলুদ সতর্কতা।






