জুন মাসের বর্ষার ঘাটতি পূরণ করবে জুলাই, দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি, শহর জলমগ্ন হওয়ার আশঙ্কা

Heavy Rainfall Continues in West Bengal: দেশজুড়ে বর্ষা এসেছে, এবং রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত (Heavy rain) হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে, তবে দক্ষিণবঙ্গে কিছুটা দেরিতে এসেছে। জুলাই মাসের শুরু থেকেই মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে, এর সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব, যা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কারণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে (Heavy Rainfall Continues in West Bengal)

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Heavy Rainfall Continues in West Bengal)। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির (Heavy rain) সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শনিবারের পর আবহাওয়া পরিবর্তিত হবে (Heavy Rainfall Continues in West Bengal) এবং বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।

চলতি বছর দেশজুড়ে পর্যাপ্ত বৃষ্টি (Heavy rain) হবে। দক্ষিণবঙ্গে জুন মাসে বর্ষার ঘাটতি থাকলেও, জুলাই মাসে সেই ঘাটতি থাকবে না। বর্ষার কারণে তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া স্বস্তিদায়ক হয়েছে (Heavy Rainfall Continues in West Bengal)। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলায় বর্ষার বৃষ্টি চলছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

RELATED Articles