People Burn to Death in Bolpur: ফের যেন উস্কে দেওয়া হল বীরভূমের সেই বগটুইইয়ের ঘটনা। হাড়হিম করা কাণ্ড ঘটে গেল মধ্যরাতে। ঘুমের মধ্যেই গোটা পরিবারকে পুড়িয়ে মারার ছক (People Burn to Death in Bolpur)। মৃত্যু ২ জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন। ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে বোলপুরের রায়পুরে। সেখানে সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামের বাসিন্দা ওই পরিবার। পরিবারে রয়েছেন শেখ তুতা, তাঁর স্ত্রী রূপা বিবি ও তাদের দুই সন্তান আয়ান শেখ ও শেখ রাখ। জানাস গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর ছোটো ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন দম্পতি। জানলা খোলা ছিল। আর সেটাই হল কাল (People Burn to Death in Bolpur)!
দুষ্কৃতীরা সেই জানলা দিয়ে ঢেলে দেন কেরোসিন। এরপর ধরিয়ে দেওয়া হয় আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠে সেই ঘর (People Burn to Death in Bolpur)। আগুন লেগেছে দেখে চিৎকার করতে থাকেন রূপা বিবি। পাশের ঘরে ঘুমিয়েছিল বড় ছেলে। সে এসে দেখে আগুন জ্বলে গিয়েছে চারিদিকে।
এমন আগুন ও আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। শেখ তুতা, রূপা বিবি ও তাদের ছোটো ছেলেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের স্থানান্তরিত করা হয় বর্ধমান হাসপাতালে। সেখানে প্রথমে ছোটো শিশুটির মৃত্যু ঘটে। পরে মৃত্যু হয় শেখ তুতার (People Burn to Death in Bolpur)। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রূপা বিবি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। কী কারণে এমন ঘটনা, কোনও পারিবারিক শত্রুতার জের নাকি অন্য কোনও কারণ, তা এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত করছে বোলপুর থানার পুলিশ।

উল্লেখ্য, এই ঘটনাই যেন উস্কে দিল ২০২২ সালের বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের স্মৃতি। বগটুই মোড়ে এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। সেই রাতেই তাঁর অনুগামীরা বগটুইয়ের একাধিক কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। কলকাতা হাই কোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্ত করে সিবিআই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। আর সেই বীরভূমেই ঘটল ফের এমন ঘটনা (People Burn to Death in Bolpur)!





