ফিরছে পুরনো স্মৃতি! দক্ষিণবঙ্গে চাঁদিফাটা গরম, কিন্তু উত্তরবঙ্গে ভাসছে জলে, অতিভারি বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, বন্ধ দার্জিলিংয়ের রাস্তা

Heavy Rainfall in Darjeeling: দক্ষিণবঙ্গে রীতিমতো চাঁদিফাটা গরম। অস্বস্তিকর পরিস্থিতি। আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে ঘেমেনেয়ে একসা হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ। আর ওদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারে অন্য। সেখানে আবার অতিভারি বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত (Heavy Rainfall in Darjeeling)। জলস্তর বেড়েছে তিস্তা নদীর।

গত বছরের বন্যার স্মৃতি এখনও দগদগে উত্তরবঙ্গের মানুষের মনে। তিস্তায় জল বেড়ে বন্যার কারণে উত্তরবঙ্গ একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। কালিম্পংয়ের রাস্তা হয়ে গিয়েছিল বন্ধ। শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, সিকিমেও দেখা দিয়েছিল বিপর্যয়। সেই স্মৃতির দাগ এখনও মোছে নি। আর ফের আবার তিস্তার জেরে ভয়ে কাঁপছে উত্তরবঙ্গের মানুষ (Heavy Rainfall in Darjeeling)

বিগত কয়েকদিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে। আর এই অতিভারি বৃষ্টির জেরে দার্জিলিং বিপর্যস্ত। দার্জিলিং থেকে কালেবুং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে (Heavy Rainfall in Darjeeling)। সিকিমেও লাগাতার বৃষ্টির জেরে বেরছে জলস্তর। রাস্তার উপর উঠে এসেছে জল।

আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। এর ফলে প্রবল বৃষ্টি চলছে দার্জিলিং, সিকিম, কালিম্পং, কার্শিয়াংয়ে। অতিভারী বৃষ্টির জেরে বেড়েছে তিস্তা নদীর জলস্তর। দার্জিলিংয়ের রাস্তায় উপচে চলে এসেছে জল (Heavy Rainfall in Darjeeling)। আবার ধসের জেরে একাধিক রাস্তা বারবার বন্ধ হয়ে যাচ্ছে।  

অন্যদিকে আবার মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত অবস্থা সিকিমের মঙ্গন জেলায়। গতকাল, বুধবার রাত থেকে ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওই এলাকায়। রিমিত খোলা ও রাফং খোলা নদীর জলস্তর বেড়ে জনপদে উপচে উঠেছে। বন্ধ একাধিক রাস্তা। এই মূহুর্তে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন মঙ্গনের সঙ্গে। মোবাইল পরিষেবাও কাজ করছে না সেই এলাকায় (Heavy Rainfall in Darjeeling)

সূত্রের খবর, প্রবল বর্ষণের জেরে দেখা দিয়েছে হড়পা বান। আর এর জেরে ভেসে নিখোঁজ ৫ জন। একটি দেহ উদ্ধার করা গিয়েছে। মঙ্গন পুলিশ সূত্রে জানা গিয়েছে, রংরাং এর কাছে আমবিথাং-এ তিনজন নিখোঁজ।মঙ্গনের কাছে পাকশেপ এলাকায় আরও দু’জনের নিখোঁজের খবর মিলেছে। গেইথাং, নামপাথাং এলাকায় ভূমিধসে বিধ্বস্ত একাধিক বাড়ি। সংকালং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এমন পরিস্থিতিতে সবরকম সাহায্য করছে সিকিম প্রশাসন। একাধিক দল তৈরি করা হচ্ছে। যে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, সেই জায়গা ঠিক করার চেষ্টা চলছে। বেড়াতে গিয়ে যেসমস্ত পর্যটকরা আটকে পড়েছেন, তাদের দ্রুত সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। যদি বৃষ্টি বন্ধ না হয়, তাহলে এমন দুর্যোগ এখনই কমবে না বলেই মনে করা হচ্ছে (Heavy Rainfall in Darjeeling)।  

RELATED Articles