রচনার প্রশংসার জের! জামাইষষ্ঠীতে হুগলিতে দইয়ের চাহিদা তুঙ্গে, তৃণমূল নেত্রীর সুখ্যাতির কারণেই হু হু করে বিক্রি বেড়েছে দইয়ের

Demand of curd raised in Hooghly for the praise of Rachana Banerjee: লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে প্রচারে গিয়ে হুগলির দইয়ের দারুণ সুখ্যাতি করেছিলেন। সিঙ্গুরের দই খেয়ে তাঁর মুখে প্রশংসা শোনা গিয়েছিল। এবার তাঁরই সেই প্রশংসার ফল পেলেন হুগলির মিষ্টি বিক্রেতারা (Demand of curd raised in Hooghly for the praise of Rachana Banerjee)। জামাইষষ্ঠীতে হুগলিজুড়ে যেন একাই খেল দেখাল দই। মিষ্টির থেকেও বেশি চাহিদা দইয়ের।

হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে গিয়ে সিঙ্গুরের দই খেয়ে দারুণ প্রশংসা করেছিলেন তিনি। দই নিয়ে কথা বলতে গিয়ে খানিক গরুর রচনাও শুনিয়েছিলেন সে আলাদা কথা! হুগলি থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। এরপর থেকে হুগলি সবুজ আবিরে মেতে উঠলেও জামাইষষ্ঠীতে কিন্তু হিট দই-ই (Demand of curd raised in Hooghly for the praise of Rachana Banerjee)

জামাইষষ্ঠীর দিন জামাইদের পাতে দেওয়ার জন্য স্পেশাল দই-মিষ্টির ব্যবস্থা রেখেছিল চন্দননগরের বেশ কিছু মিষ্টির দোকান। সন্দেশের তালিকায় নজর কেড়েছে শাশুড়ি জিন্দাবাদ, জামাইষষ্ঠী স্পেশাল, জামাই আপ্যায়ন লেখা সন্দেশ। ছিল ম্যাঙ্গো চকলেট, কাজু মহারাজের মতো নানান মিষ্টি। কিন্তু সকলের মুখে ঘুরছিল একটি বিশেষ নাম, তা হল দই (Demand of curd raised in Hooghly for the praise of Rachana Banerjee)

দোকানদের কথায়, জামাইষষ্ঠীতে সবথেকে বেশি চাহিদা ছিল আম দইয়ের। একইসঙ্গে বিক্রি হচ্ছে ভাপা দই, লাল দইও। দইয়ের চাহিদা এদিন ছিল গোটা দিনই, তেমনটাই জানাচ্ছেন মিষ্টির দোকানিরা। আর এই দইয়ের চাহিদার জন্য বারবার উঠে এসেছে রচনার নাম। দোকানিদের মতে, রচনার দইয়ের প্রশংসার জন্যই জামাইষষ্ঠীতে বেড়েছে দইয়ের কদর (Demand of curd raised in Hooghly for the praise of Rachana Banerjee)

এদিকে আবার, ভবানীপুরে মদন মিত্রের সঙ্গে ২৯ দুঃস্থ দম্পতিকে নিয়ে জমাইষষ্ঠীর আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল রচনাকে। ২৯ আসনে জিতেছে তৃণমূল। সে কারণেই এই আয়োজন বলে জানান কামারহাটির বিধায়ক।

RELATED Articles